চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্ণৌকে হারিয়ে আসরের প্রথম জয় চেন্নাইয়ের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ পূর্বাহ্ন ০৪, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলে এবারের আসরের শুরুটা ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরেছিল গুজরাট টাইটানসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে এম এস ধোনির দল। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ১২ রানে হারিয়ে আসরের প্রথম জয়ের স্বাদ নিলো দলটি।

সোমবার রাতে টস জিতে চেন্নাইকে ব্যাটে পাঠায় লক্ষ্ণৌ। ব্যাটারদের দৃঢ়তায় নির্ধারিত ওভার শেষে সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১৭ রান। জবাবে ব্যাটে নেমে লড়াই জমায় লোকেশ রাহুলের দল। তবে ৭ উইকেটে ২০৫ রানে থামে ইনিংস। এতে ১২ রানের জয় পায় চেন্নাই সুপার কিংস।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় চেন্নাই। ১১০ রানের জুটি গড়েন দুই ওপেনার ঋতুরাজ গাইকওয়াদ ও ডেবন কনওয়ে। ৯.১ ওভারে ফেরেন ঋতুরাজ। ৩১ বলে ৫৭ রান করেন তিনি। পরের ওভারে আউট হন কনওয়ে। ২৯ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি।

১৫০ রানে তৃতীয় উইকেট হারায় জায়ান্ট দলটি। শিভাম ডুবে ফেরেন ১৬ বলে ২৭ রান করে। ১৬৬ রানে ফেরেন মঈন আলী। ১৩ বলে ১৯ রান করেন ইংলিশ অলরাউন্ডার। ১৭৮ রানে আউট হন বেন স্টোকস। রানের সংখ্যা তার এক অঙ্কের ঘরেই, ৮ বলে ৮। এরপর ধোনি-জাদেজারা নিজেদের ইনিংস বড় করতে না পারলেও আমবাতি রাইডুর ১৪ বলে ২৭ রানের ক্যামিওতে চেন্নাইয়ের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২১৭ রান।

লক্ষ্ণৌর হয়ে তিনটি করে উইকেট নেন মার্ক উড ও রবি বিশ্নুই।

জবাবে ব্যাটে নেমে সফরকারী দলও উড়ন্ত সূচনা পায়। প্রথম উইকেট জুটিতে আসে ৭৯ রান। ৫.৩ ওভারে ২২ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন কাইল মার্স। পরের ওভারেই দ্বিতীয় উইকেট হারায় লক্ষ্ণৌ। মাত্র দুই রান করে ফেরেন দীপক হুদা। একবল পরেই ফেরেন অধিনায়ক লোকেশ রাহুল। ১৮ বলে ২০ রান করেন তিনি।

Reneta

১০৫ রানে চতুর্থ উইকেট হারায় লক্ষ্ণৌ। ৯ বলে ৯ রান করে ফেরেন কুনাল পান্ডে। ১৩০ রানে ফেরেন স্টোনিস। ১৮ বলে ২১ রান করেন তিনি। ১৫৬ রানে আউট হন নিকোলাস পুরান। ১৮ বলে ৩৮ রান করেন ক্য়ারিবীয় ব্যাটার। সপ্তম উইকেট জুটিতে জয়ের সম্ভাবনা জাগায় সফরকারী দল। ১৯৫ রানে আয়ুশ বাদনী ফিরলে হারায় সে সম্ভাবনা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ২০৫ রান সংগ্রহ করে লক্ষ্ণৌ।
চেন্নাইয়ের হয়ে চারটি উইকেট নেন মঈন আলী। তুষার দেশপান্ডে নেন দুটি উইকেট।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩চেন্নাইধোনিমঈন আলীরাহুললক্ষ্ণৌ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিত শেঠির বাড়িতে গুলি, গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ২, ২০২৬

সময় এসেছে আইসিসির নেতৃত্ব প্রমাণের: আফ্রিদি

ফেব্রুয়ারি ২, ২০২৬

পাকিস্তানের অবস্থান পরিবর্তনের সম্ভাবনা আছে: গাভাস্কার

ফেব্রুয়ারি ২, ২০২৬
বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২, ২০২৬

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT