চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনি ও হার্দিকের দ্বৈরথে টস জিতে বোলিংয়ে চেন্নাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
IPL ফাইনাল ম্যাচে কলকাতা ও চেন্নাই দলের খেলোয়াড়রা ট্রফি দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের ১৬তম আসরের পর্দা নামার কথা ছিল রোববার। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালের মহারণে হানা দিয়েছিল বৃষ্টি। পরে আর গড়ায়নি ম্যাচ। ফলে রিজার্ভ ডে’তে শিরোপার জন্য লড়বে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ধোনি ও হার্দিকের দ্বৈরথে টসে জিতে আগে বলের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই।

ফাইনাল ঘিরে রোববার বর্ণিল সাজে আহমেদাবাদ। জমকালো আয়োজনে শুরু হয় সমাপনী পর্ব। তার মাঝেই হানা দেয় বৃষ্টি। এরপর দীর্ঘ সময় অপেক্ষার পরও বৃষ্টি না থামায় বাংলাদেশ সময় রাত ১১টা ২২ মিনিটে খেলা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

সোমবার ফাইনাল ঘিরে আবারও সেজেছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ৮টায় গড়াবে ম্যাচ।

Banglabid

গুজরাট টাইটান্সের হোম ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এই ভেন্যুতেই গত আসরে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতেছিল গুজরাট। এবার প্রতিপক্ষ হিসেবে ধোনির চেন্নাইকে পেয়েছে পান্ডিয়ার দল। ঘরের মাঠে টানা দ্বিতীয় শিরোপা চাচ্ছে টাইটান্স বাহিনী। অন্যদিকে ধোনির দলও চাচ্ছে গুজরাটকে হারিয়ে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলতে।

ধোনি বনাম পান্ডিয়ার দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। একদিকে শুভমন গিল, জশ লিটল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খান ও মোহাম্মদ শামি। অন্যদিকে মঈন আলী, ডেভন কনওয়ে, ধোনি, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপাণ্ডের চেন্নাই। যারা বড় ম্যাচে রং বদলে দিতে পারেন যেকোনো মুহূর্তে।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চার বার। এর মধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট, আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। এরপর প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিপান্ডিয়াফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT