সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি’র চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দাওয়াত

বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি, আলোচনা ও সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি, আলোচনা ও সাক্ষাৎকারের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ  বিএনপি’র ২৬ জন দাওয়াত পেয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়।

চেয়ারপার্সনের একান্ত সচিবের উদ্ধৃতি দিয়ে বিএনপি’র মিডিয়া সেল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে  চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।

বিষয়:সশস্ত্র বাহিনী দিবস ২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…