চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইনভেস্টর ক্লাব বাংলাদেশের প্রথম মিটআপ ও কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৩
অর্থনীতি
A A
বাংলাদেশের প্রথম ইনভেস্টর ক্লাবের মিটআপ ও কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সুবিধার্থে সামাজিক মাধ্যম ফেসবুকের জনপ্রিয় সেচ্ছাসেবী গ্রুপ ইনভেস্টর ক্লাব বাংলাদেশ-আইসিবি’র প্রথম মিটআপ এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।রাজধানীসহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা এই মিলনমেলায় ব্যবসা সহায়ক আইন, একাউন্টস, ফাইন্যান্স, ভ্যাট এবং ট্যাক্স বিষয় বিষয়ক কর্মশালায় অংশ নেন।

১৪ মার্চ সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজারের বিটিএমসি ভবনের একটি রেস্টুরেন্টে এই আয়োজনে যোগ দিয়েছিলেন ১২০ জনেরও বেশি উদ্যোক্তা এবং বিনিয়োগকারী।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে আইসিবি গ্রুপ এডমিন লায়ন মোঃ কাওসার বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে দেশীয় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করে দিচ্ছি, এই ক্লাবের মাধ্যমে। যেখানে একজন উদ্যোক্তা খুব সহজেই তার ব্যবসায়িক পার্টনার অথবা বিনিয়োগকারী খুঁজে নিতে পারেন। গ্রুপের এডমিন ও মডারেটরবৃন্দ এসবই করে থাকেন সম্পূর্ণ সেচ্ছাসেবী হিসেবে।

গ্রুপের আরেকজন এডমিন শাহনেওয়াজ খান বলেন, উদ্যোক্তাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসা সম্প্রসারণে একনিষ্ঠ ভাবে কাজ করে যাবে ইনভেস্টর ক্লাব বাংলাদেশ।

আইসিবি গ্রুপের মাধ্যমে বিনিয়োগ পাওয়া কয়েকজন উদ্যোক্তা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং যারা বিনিয়োগ সংগ্রহ করতে চান তাদের নানা পরামর্শ দেন। এছাড়া অনুষ্ঠানে আগত কয়েকজন বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক কর্তাব্যক্তি আইসিবির মাধ্যমে ভাল ও লাভজনক উদ্যোগে বিনিয়োগের আশ্বাস দেন। অনুষ্ঠানের একটি পর্বে বিনিয়োগ আহ্বান জানিয়ে কয়েকটি প্রকল্প উপস্থাপন করা হয়, যেগুলিতে বিনিয়োগকারীরা বেশ আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে সকলকে সার্টিফিকেট এবং বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়। ভবিষ্যতে এধরণের আরও আয়োজনের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

ট্যাগ: আইসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নজিরবিহীন নিরাপত্তার ভোটে সাংবাদিক নির্যাতনের নজির

পরবর্তী

বাংলাদেশে বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরে: পিটার হাস

পরবর্তী
Power plant officials celebrate record-breaking 584 MW gas-based power plant in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্র এক নম্বরে: পিটার হাস

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন পণ্ড করতেই আদালতে হামলা চালিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

ফুটবল খেলোয়াড় মাঠে, দর্শকদের মাঝে ব্যস্ততা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেস্টার সিটি ছেড়ে শেফিল্ডে চুক্তির কাছাকাছি হামজা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬০ যাত্রী নিয়ে সাগরে উল্টে গেল ফেরি

আগস্ট ৩০, ২০২৬

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT