চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
অপরাধ
A A
সাংবাদিক দম্পতি সাক্ষর জালিয়াতি মামলার তদন্তে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

স্বাক্ষর জালিয়াতি মামলায় সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

লেখক ও সম্পাদক অমিতাভ দেউরীর করা মামলায় আজ মঙ্গলবার ৫ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আমলি আদালত সিআইডিকে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশনা দেন।

সাংবাদিক দম্পতি নাজমুল হোসেন ও তার স্ত্রী শারমিন সুলতানার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ জেল থেকে প্রকাশিত বঙ্গবন্ধু বিষয়ক দুইটি সরকারি বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির মাধ্যমে প্রায় ২১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মালিকানাধীন ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ বইটির সম্পাদক অমিতাভ দেউরীর।

Banglabid

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ প্রকল্পে দেশের ৬৫৭০০ প্রাথমিক বিদ্যালয়ের জন্য বই কেনে। সেসময় একাধিক গণমাধ্যমে প্রকল্পের ক্রয় নিয়ে অনিয়ম, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ প্রচারিত হয়। এরই প্রেক্ষিতে ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। স্বাক্ষর জালিয়াতি মামলার বাদী অমিতাভ দেউরীর অভিযোগ করেন, সেই রিট মামলায় নাজমুল ও তার স্ত্রী শারমিন অমিতাভের স্বাক্ষর নকল করে ভুয়া মানি রিসিট ও জাল প্রত্যয়ন পত্র তৈরি করেন এবং আদালতে জমা দেন। মানি রিসিটে দেয়া তারিখে অমিতাভ দেউরীর দেশে ছিলেন না বলে দাবি করেছেন।

জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের চেয়ারম্যান শারমীন সুলতানা ও ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন স্বামী-স্ত্রী। নাজমুল হোসেন বেসরকারি চ্যানেল দীপ্ত টিভিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সংগ্রহে প্রধানমন্ত্রীর কার্যালয় বিটে কর্মরত ছিলেন। শারমিন সুলতানাও একই টেলিভিশন চ্যানেলে সংবাদ পাঠ ও উপস্থাপনা করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মামলাসাংবাদিকস্বাক্ষর জালিয়াতি
শেয়ারTweetPin

সর্বশেষ

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬

‘পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আগামীর চ্যালেঞ্জ’

আগস্ট ১২, ২০২৬
বাংলাদেশের স্কুলের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির বিষয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভালো শিক্ষার্থী নয়, দুর্বল শিক্ষার্থীকে এগিয়ে নেওয়াই বড় অর্জন’

আগস্ট ১২, ২০২৬

পানিতে ডুবে চুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT