চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে এমপি বকুলের বিরুদ্ধে হত্যা মামলা তদন্তে আদালতের নির্দেশ

রেজাউল করিম রেজারেজাউল করিম রেজা
৪:১৬ অপরাহ্ণ ১৫, জুন ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, নাটোর
A A

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে আদালতে হত্যা মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার (১ জুন ) বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া গ্রামের মরহুম আইয়ুব আলীর স্ত্রী শাহানাজ পারভীন নামের এক নারী বাদী হয়ে নাটোরের বাগাতিপাড়ার আমলি আদালতে মামলাটি করেন।

শুনানি শেষে বৃহস্পতিবার (১৫ জুন) পিবিআই নাটোরের এডিশনাল এসপিকে তদন্ত করে ২৭ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবদেন আদালতে দাখিলের নির্দেশ দেন বাগাতিপাড়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, বাগাতিপাড়া উপজেলার স্যানালপাড়া গ্রামের মহিদুল ইসলাম (৩৬), মাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৬), মাইনুল ইসলাম (৩২) ও আব্দুল মজিদ দীর্ঘদিন ধরে তার স্বামী আইয়ুব আলীর কাছে মিথ্যা অভিযোগে টাকা দাবি করে আসছিলেন। পরে প্রধান অভিযুক্ত শহিদুল ইসলাম বকুল এমপি নির্বাচিত হওয়ায় তারা আরও শক্তিশালী হন। তাদের পরামর্শে এমপি শহিদুল ইসলাম আইয়ুব আলীকে তার বাড়িতে ডেকে পাঠান।

২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ওই নারী, তার স্বামী এবং তাদের সাক্ষীদের এমপি শহিদুল ইসলাম বকুলের বাড়িতে নিয়ে যান অভিযুক্তরা। এসময় এমপি বকুল সবার সামনে বলেন, ‘মাড়িয়া গ্রামের সবাই চোর। এই শালাকে বেঁধে ফেল। সাদা স্ট্যাম্পে সই নে। সই না দিলে গাছে ঝুলিয়ে মারপিট কর।’

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তার স্বামী আইয়ুব আলীকে বেঁধে ফেলে। এসময় এমপি বকুল তার স্বামীকে চড়-থাপ্পড় মারতে থাকেন। এক পর্যায়ে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই সময়ই তিনি বাগাতিপাড়া মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ এমপির বিরুদ্ধে মামলা নেয়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী সুফি মো. মমতাজ রায়হান বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে ১৫ জুন আদালত এ বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন সে অনুযায়ী পিবিআইকে তদন্তের নির্দেশম দিয়েছেন।

Reneta

অপরদিকে মামলার বাদী শাহানাজ পারভীন বলেন, ওই ঘটনার পরে আমার দুই সন্তানকে চাকুরী দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এমপি বকুল। কিন্তু চাকুরী না দেওয়ায় আমি আদালতে মামলা করেছি।

এ বিষয়ে জানতে এমপি শহিদুল ইসলাম বকুল বলেন, আমার বাড়িতে এ ধরণের কোন ঘটনাই ঘটেনি। আমি জানিও না। রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমুলকভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এরকম মামলা করা হয়েছে। তিনি সাংবাদিকদের অনুসন্ধান করে প্রকৃত ঘটনা কী, তা তুলে ধরতে অনুরোধ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটোরহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT