চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিএমইএ’র প্রশাসকের সাথে নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূতের সাক্ষাৎকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
অর্থনীতি
A A

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর প্রশাসক আনোয়ার হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স।

বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সাপোর্ট কমিটির সদস্যগণ। বৈঠকে তারা বিশেষ করে, পরিবেশগত টেকসই উন্নয়ন-সার্কুলার ফ্যাশন, রিসাইক্লিং, জ্বালানি দক্ষতা প্রভৃতি ক্ষেত্রে শিল্পকে সহায়তা করার জন্য সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।।

বিজিএমইএ প্রশাসক আলোচনায় পোশাক শিল্পে নিরাপদ কর্মক্ষেত্র গড়ে তেলা এবং সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স প্রতিপালন এবং পরিবেশবান্ধব শিল্পায়নে শিল্পের অগ্রগতিগুলো তুলে ধরেন।

তিনি ডাচ রাষ্ট্রদূতকে বিজিএমইএ এর টেকসই কৌশলগত রূপকল্প- ২০৩০ সম্পর্কে অবহিত করে বলেন, পোশাক শিল্পের জন্য একটি টেকসই এবং উন্নত ভবিষ্যত নিশ্চিত করতে বিজিএমইএ উদ্ভাবন উৎসাহিতকরণ, পণ্য ও বাজার বৈচিত্র্যকরণ এবং আরও উৎপাদনশীলতা অর্জনের মাধ্যমে অর্থনৈতিকভাবে শিল্পকে টেকসই রাখার প্রচেষ্টার পাশাপাশি সামাজিক, পরিবেশগত সাসটেইনেবিলিটি নিয়ে কাজ করছে।

আনোয়ার হোসেন বাংলাদেশের পোশাক শিল্পের জন্য বিজিএমইএ কমপ্লেক্সে টেক্সটাইল টেকনোলজি বিজনেস সেন্টারকে সহায়তা করার জন্য নেদারল্যান্ডস সরকারকে ধন্যবাদ জানান।

Reneta

বিজিএমইএ প্রশাসক বাংলাদেশের পোশাক শিল্প যেন আরও জ্বালানি ও সম্পদ সাশ্রয়ী হয়ে উঠতে পারে, রিসাইক্লিং এবং অন্যান্য পরিবেশগত ক্ষেত্রগুলোতে দক্ষতা অর্জন করতে পারে, সেজন্য নেদারল্যান্ডস সরকারকে জ্ঞান, প্রযুক্তি এবং তহবিল বরাদ্দ দিয়ে শিল্পকে আরও সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

তিনি শীর্ষস্থানীয় ডাচ ফ্যাশন বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউটগুলোর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের টেক্সটাইল, পোশাক, ফ্যাশন, ডিজাইন এবং ব্যবসা প্রভৃতি বিষয়গুলোতে আরও জ্ঞান ও দক্ষতা অর্জনের বিষয়ে নেদারল্যান্ডস এর সহযোগিতা কামনা করেন।

নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গত ৫০ বছরেরও বেশি সময় নেদারল্যান্ডস সরকার বাংলাদেশের উন্নয়নের অংশীদার। নেদারল্যান্ডস সরকার পোশাক শিল্পসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসবিজিএমইএরাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT