বাংলাদেশ

ঢাকা-করাচি রুটে ২৯ জানুয়ারি থেকে ফ্লাইট শুরু

ঢাকা-করাচি রুটে ২৯ জানুয়ারি থেকে ফ্লাইট শুরু

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আগামী ২৯ জানুয়ারি থেকে এই ফ্লাইট চালু হতে যাচ্ছে।

বুধবার ৭ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে।

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিষয়:বিমান বাংলাদেশ এয়ারলাইনস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…