ফুটবল

ইন্টার ছেড়ে ফ্রান্সে যাচ্ছেন সানচেজ

ইন্টার মিলান ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিলান দলের ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, প্রতিদ্বন্দ্বিতা ও মনোযোগের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইন্টার মিলানের হয়ে গত মৌসুমটা ভালো কাটেনি অ্যালেক্সিস সানচেজের। যার জেরে ইতালিতে ধুঁকতে থাকা ক্যারিয়ারের ইতি টানলেন চিলির ফরোয়ার্ড। সমঝোতায় ইন্টার থেকে বিদায় নিচ্ছেন। খবর, ফ্রান্সের ক্লাব অলিম্পিক মার্সেই তার সামনের গন্তব্য।

মঙ্গলবার বিবৃতিতে সানচেজের বিদায়ের কথা জানিয়েছে ইতালিয়ান জায়ান্ট ক্লাবটি। ক্লাবে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইতালিয়ান কাপ ও সুপার কাপের চ্যাম্পিয়নরা।

‘গত তিন মৌসুমের জন্য অ্যালেক্সিসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে ক্লাব। এই সময়ে দল তিনটি বড় শিরোপা জিতেছে। তার ভবিষ্যতের জন্য আমরা শুভ কামনা জানাচ্ছি।’

২০১৯ সালে প্রথমে ধারে ও পরের বছর পাকাপাকিভাবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টারে যোগ দেন সানচেজ। তিন মৌসুমে ইন্টারের হয়ে ১০৯ ম্যাচে তার গোল সবে ২০টি।

স্কোরবোর্ডে নাম লেখাতে ব্যর্থ হলেও দলের বেশকিছু সাফল্যের অংশ ছিলেন সানচেজ। ২০২০-২১ মৌসুমে ১১ বছর পর ইন্টারের লিগ শিরোপাজয়ী দলের অংশ ছিলেন ৩৩ বর্ষী স্ট্রাইকার। গত বছর ইন্টারের হয়ে ইতালিয়ান কাপ ও সুপার কাপ জিতেছেন।

বিষয়:ইন্টার মার্সেই সানচেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…