চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ জেতা ‘স্বপ্ন ও আবেগ’ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১০, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেপ গার্দিওলার কোচিংয়ে চলতি মৌসুমে ইতিমধ্যেই ‘ডাবল’ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ কোচের সামনে হাতছানি ‘ট্রেবল’ জয়ের। সিটিতে যোগ দিয়ে অনেক শিরোপা জিতলেও এখনও ধরাছোঁয়ার বাইরে ইউরোপসেরার ট্রফি। ফাইনালের আগে তাই যেন স্বীকারও করছেন, ইউরোপসেরা হওয়া স্বপ্ন ও আবেগ।

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

ম্যানচেস্টার সিটিতে গার্দিওলা আছেন প্রায় ছয় বছর। এরমধ্যে চ্যাম্পিয়ন্স লিগে ২০২১ সালে ফাইনালে খেলেছে তার দল। চেলসির কাছে ১-০ গোলে হেরে স্বপ্ন ভাঙে সিটিজেনদের। দুবছর পর আবারও গার্দিওলার সামনে শিরোপার সুযোগ।

Banglabid

ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে ১৯৯৮-৯৯ মৌসুমে প্রথম এবং সবশেষ ‘ট্রেবল’ জয়ের অনন্য কীর্তি গড়েছিল সিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। এবার দ্বিতীয় দল হিসেবে গার্দিওলার সামনে সুযোগ কীর্তিটি গড়ার। যদিও লা লিগায় বার্সেলোনার হয়ে আগেই ট্রেবল জয়ের অর্জন আছে কিংবদন্তি কোচের।

২০১৬ সালে সিটিতে যোগ দেয়ার পর এখনও ক্লাবটিকে চূড়ান্ত সাফল্য দিতে না পারায় আক্ষেপ আছে সিটি বসের। ম্যাচের আগে গার্দিওলা বলেছেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই আমার একটি স্বপ্ন। এমনই হওয়া উচিত। কিছু জিনিস অর্জন করতে হলে সবসময় আবেগ বা ইচ্ছার সঠিক স্তরে থাকতে হবে। আবেগ একটি ইতিবাচক শব্দ, তবে অবশ্যই স্বপ্ন দেখতে হবে।’

‘শিরোপা জেতা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। তবে লোকেদের কী মতামত তা আসলে নিয়ন্ত্রণ করতে পারব না, শুধু জানি আমাদের কী করতে হবে। সেই অনুযায়ীই এখন গুরুত্ব দিচ্ছি। ইন্টারের খেলা দেখেছি, আমাদের চেষ্টা থাকবে আমাদের মতো খেলে যাওয়া। এখন সবকিছুই একটি ম্যাচের উপর নির্ভর করছে। ৯৫ মিনিটের বেশি সময় যারা পারফর্ম করবে তারা জিতবে।’

Reneta

৫২ বর্ষী কোচ বলেছেন, ‘ইতিহাসের দিক থেকে এই প্রতিযোগিতায় ইন্টার মিলান আমাদের থেকে বড় দল। কিন্তু আজকের ম্যাচ জয়ের জন্য আমরাই ফেভারিট। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, ইস্তাম্বুলে রাত ১০ টায়, আমরা যেন সেরা পারফরম্যান্স দেখাতে পারি এবং পার্থক্য তৈরি করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টারইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার

পরবর্তী

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

পরবর্তী
নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

পরিকল্পনা মন্ত্রী বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বাস দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুদিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা মন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT