বাংলাদেশ

নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, দেশের নির্বাচন ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ কেন্দ্র।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা এদেশের বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে অবস্থানের পুরো সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এনবিআর ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে জানা যাবে ইসির আমন্ত্রিত অতিথি হয়ে কতজন আসবেন। আর ৭ ডিসেম্বর জানা যাবে নিজ খরচে কতজন আসছেন।

গুরুত্ব অনুযায়ী দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে বলে জানান ইসি সচিব।

বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর এবং পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…