শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুক অসহায় ও দরিদ্রদের ভর্তি ফি দেবে বিদ্যানন্দ

Children holding Bangladeshi flags at a school event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Children participating in a school event, holding Bangladeshi flags, with a banner in the background promoting learning and fun. Channel i News – চ্যানেল আই নিউজ

একাদশ শ্রেণীতে ভর্তি হতে অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের আবেদন ও ভর্তি ফি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মানবতার কল্যাণে নিয়োজিত বিদ্যানন্দ ফাউন্ডেশন।

সহায়তা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে।

ঠিকানায় https//forms.gle/S6q1UD5FemWAgfTd8 গিয়ে ফরম পূরণ করতে হবে।

উক্ত লিঙ্কে তথ্য পূরণ করলে বিদ্যানন্দ ফাউন্ডেশন ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করে ভর্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে সারাদেশে বহু পরিবারের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। চাকরি হারিয়েছে বহু মানুষ। থমকে গেছে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। এই বাস্তবতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রোববার থেকে শুরু হওয়া একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দরিদ্র শিক্ষার্থীদের ফি প্রদান করার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দরিদ্র শিক্ষার্থীেেদর একাদশ শ্রেণির সহায়তা প্রদানের কর্মসূচি সম্পর্কে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জাকির হোসেন পাভেল বলেন, অর্থের অভাবে কোন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে না পারলে তা হবে খুব দু:খজনক। ইতোমধ্যে অনেক দরিদ্র শিক্ষার্থীদের কাছ থেকে ফোন পেয়েছি। যা আমাদের পীড়া দিচ্ছে। তাই আমরা প্রতিজ্ঞা করছি যে, এমন দরিদ্র শিক্ষার্থীদের কলেজে ভর্তির জন্য ফি প্রদান করা হবে।

তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই কর্মসূচি এগিয়ে নিতে সমাজের বিত্তবান, দানশীল ও ব্যবসায়ী সংগঠনসহ সমাজের সর্বস্তরের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, বিভিন্ন সংগঠনকে এ কাজে এগিয়ে আসলে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন এগিয়ে নিতে সহায়ক হবে।

বিষয়:একাদশ শ্রেণিতে ভর্তি বিদ্যানন্দ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…