চট্টগ্রাম

ইতিহাস-ঐতিহ্য যাদের কাছে নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ না: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি যাদের হাতে নিরাপদ নয়, তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না। তারা সুযোগ পেলে এই দেশটাই ভেঙে দেবে।

রোববার ১৮  জুন সকালে চট্টগ্রামের জামালখানে সম্প্রতি বিএনপির তারুণ্যের সমাবেশ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালসহ অর্ধশতাধিক ইতিহাস-ঐতিহ্যের ম্যুরাল ভাঙচুরের স্থান পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।

এসময় তিনি বলেন, যেসব বিএনপি নেতা তরুণদের এই নৈরাজ্য শিক্ষা দিচ্ছে তারা দায় এড়াতে পারে না, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…