চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদককাণ্ডে আইনি বিপাকে ওরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

অদ্ভুত ফ্যাশন আর বেফাঁস মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে থাকেন ওরহান আত্রামানি ওরফে ওরি। তবে এবার আর সাধারণ কোনো বিতর্ক নয়, সরাসরি আইনি জটিলতায় ফেঁসে গেলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

২৫২ কোটি টাকার একটি মাদক মামলায় নাম জড়িয়েছে তার নাম। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে জানা গেছে, মুম্বাই পুলিশ ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ওরিকে তলব করেছে। মহারাষ্ট্রের সাংলি এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ।

বাজেয়াপ্ত করা ১২৫.১৪ কেজি মাদকের বাজারমূল্য প্রায় ২৫২ কোটি রুপি। এই ঘটনার তদন্তে নেমে গত মাসে দুবাই থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তকারীরা জানান, জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে যে, তারা মুম্বাইয়ের বিভিন্ন হাই-প্রোফাইল রেভ পার্টিতে মাদক সরবরাহ করত। আর এখানেই উঠে আসে ওরির নাম। পুলিশের সন্দেহ, যেসব পার্টিতে এই মাদক চক্র সক্রিয় ছিল, সেখানে যাতায়াত ছিল ওরির।

এর আগে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গেও দাউদ ইব্রাহিম গোষ্ঠীর নাম জড়ানোয় ব্যাপক জলঘোলা হয়েছিল। এবার সেই একই সূত্রে ওরির নাম আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন।

তবে কবে বা কোথায় তাকে হাজিরা দিতে হবে, তা এখনো স্পষ্ট করা হয়নি। রণবীর কাপুর, দীপিকা পাডুকোন থেকে শুরু করে শ্রীদেবী কন্যা জাহ্নবী বা শাহরুখ কন্যা সুহানা বলিউডের স্টার কিডদের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবেই পরিচিত ওরি।- ইন্ডিয়ান এক্সপ্রেস 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনি বিপাকেওরহান আত্রামানিওরিমাদককাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT