চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তিন ঘণ্টার মধ্যে সমুদ্রের পানির কোনো পরিবর্তন না হলে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।

সংবাদ মাধ্যম রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ২.৪৭ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশেও অনুভূত হয়েছে।ভূমিকম্পের পর থেকে অন্তত চারটি পরাঘাতের খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থা ভূমিকম্পে সামান্য থেকে মাঝারি মানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার বিএমকেজি’র প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের পর আমরা সমুদ্রের চারটি জোয়ারের ওপর পর্যবেক্ষণ করি। কিন্তু এতে আমাদের কাছে কোনো পরিবর্তন চোখে পড়েনি। এরপরই আমরা সুনামি সতর্কতা তুলে নিয়ে সমুদ্রের পাশে বসবাসকারীদের স্বাভাবিক কাজকর্ম করতে নির্দেশনা প্রদান করি।

ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী ইউরোপীয় সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ৭.৬ মাত্রার ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র একই তথ্য প্রদান করে।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াক্ষয়ক্ষতিভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT