চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান সংঘাতে পাল্টে যাচ্ছে যেসব ছবির চিত্রনাট্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ১৫, মে ২০২৫
বিনোদন
A A

বলিউডে স্পাই ঘরাণার ছবির জনপ্রিয়তা তৈরি হয়েছে বহুদিন ধরেই। আর তাই নামী তারকাদের হাত ধরে একের পর এক গুপ্তচর বৃত্তি ও সেই দুনিয়াকে তুলে ধরছে একাধিক নামী প্রযোজনা সংস্থা। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি বলিউডের সাম্প্রতিক ব্লকবাস্টার স্পাই ফিল্ম হল ‘পাঠান’ ও ‘ওয়ার’।

আর এবার আদিত্য চোপড়া আনতে চলেছেন ‘পাঠান ২’ ও ‘ওয়ার ২’। এখবর যদিও পুরনো। তবে এখন জানা যাচ্ছে, এই দুই ছবির চিত্রনাট্যে নাকি বড়সড় বদল ঘটতে চলেছে।

‘পাঠান’ ও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মূল বিষয়ই হল ‘র’ ও ‘আইএসআই’। বৃহত্তর স্বার্থে ভারত ও পাকিস্তানের এই দুই গুপ্তচর সংস্থা একসঙ্গে কাজ করেছে এমনটাই দেখানো হয়েছিল ছবিগুলোতে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত-পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর তাই তাদের ছবির চিত্রনাট্যে বদল আনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আদিত্য চোপড়া।

ইতিমধ্যেই চিত্রনাট্যকার শ্রীধর রাঘবনকে ‘পাঠান-২’র চিত্রনাট্য নতুন করে লিখতে বলা হয়েছে বলে খবর। এদিকে সমস্যা মূলত বেঁধেছে ‘ওয়ার-২’ নিয়ে। তবে ছবির যে অংশগুলি নিয়ে সমস্যা তৈরি হতে পারে সেগুলি নিয়ে নতুনভাবে ভাবনাচিন্তা শুরু করেছেন প্রযোজক আদিত্য চোপড়া। শেষমুহূর্তে বদলে সেই ছবির চিত্রনাট্যও বদলে যাচ্ছে বলে জানা যাচ্ছে।

‘পাঠান’-এর চিত্রনাট্য আইএসআই এজেন্ট রুবাই-এর চরিত্রে দেখা মিলেছিল দীপিকা পাডুকোনের। আর ‘র’ এজেন্ট পাঠানের ভূমিকায় দেখা গিয়েছিল কিং খান শাহরুখকে। তারা একে অপরের প্রেমে পড়েন।

একইভাবে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলোতে সেই একই সমস্যা। সেখানেও পাকিস্তানি গুপ্তচর ‘জোয়া’ ক্যাটরিনা কাইফের সঙ্গে সালমান খানের প্রেম দেখানো হয়। এই বিষয়গুলি নিয়েই সমস্যা তৈরি হতে পারে বলেই মনে করছে প্রযোজনা সংস্থা। আর তাই গুপ্তচর বিশ্বের এই ছবিগুলির আগামী পার্টের চিত্রনাট্যে একটা বড়সড় বদল আনতে চলেছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ওয়ার ২’আদিত্য চোপড়াপাঠান ২ভারত-পাকিস্তানভারত-পাকিস্তান সংঘাতস্পাই ঘরণার ছবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে মজুত আছে এক মাসের জ্বালানি তেল

মার্চ ২৫, ২০২৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় নিয়ে যে বার্তা শিক্ষামন্ত্রীর

মার্চ ২৫, ২০২৬

ডুবে যাওয়া বাস থেকে মিলছে মরদেহ, চলছে উদ্ধার অভিযান

মার্চ ২৫, ২০২৬

আইপিএল থেকে কেন ৪৬০ কোটি পাবে শেন ওয়ার্নের পরিবার?

মার্চ ২৫, ২০২৬

বিশ্বখ্যাত ইরানি নির্মাতার বাড়িতে বিমান হামলা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT