আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র্যাফেল ড্র-তে ২ কোটি ৫০ লক্ষ দিরহাম (৮৩ কোটি টাকা) জিতেছেন এক ভারতীয়। তার নাম রাজন পিভি।
আজ বুধবার (৩ ডিসেম্বর) রাতে এক লাইভ শো’তে বিগ টিকিট আবুধাবি সৌদি আরবে বসবাসকারী ওই ভারতীয় প্রবাসীকে নভেম্বর মাসের বিজয়ী হিসেবে ঘোষণা করেছে। তার বিজয়ী টিকিট নম্বর: (২৮২৮২৪)
খালিজ টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, রাজন পিভি গত ১৫ বছর ধরে বিগ টিকিট কিনে আসছেন। অবশেষে সহকর্মীদের একটি দলের সাথে জ্যাকপটে উঠেছেন।
গ্র্যান্ড প্রাইজ ছাড়াও দশজন ভাগ্যবান বিজয়ী প্রত্যেকে ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার পেয়েছেন।
তারা হলেন- দুবাইতে বসবাসকারী ভারতীয় প্রবাসী মোহাম্মদ কাইমুল্লাহ শেখ মোহাম্মদ নাসির; রাস আল খাইমাহ থেকে বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ মনসুর আজাদ ফজলুল করিম, আবুধাবিতে বসবাসকারী ফিলিপাইন প্রবাসী আন্তোনিও প্লাসাবাস; দুবাইতে বসবাসকারী চীনা প্রবাসী লিন ঝাও; আজমানের ভারতীয় প্রবাসী টিন্টো জেসমন, আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসী আমরু মিয়া আশিক মিয়া; আজমানের বাংলাদেশি বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলাম মোহাম্মদ জাফর; দুবাইতে বসবাসকারী কানাডিয়ান প্রবাসী ইয়াহিয়া আলমাসরি, দুবাই থেকে আসা ভারতীয় প্রবাসী সুনীল কুমার এবং দুবাইতে বসবাসকারী ভারতীয় প্রবাসী রাকেশ কুমার কোডওয়ানি।









