চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচারপতি নিয়োগে সুপ্রিম কোর্টের সুপারিশই মেনে নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
২:১৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৩
আদালত, আন্তর্জাতিক
A A

পাঁচটি হাইকোর্টে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের পাঠানো সুপারিশই অবশেষে মেনে নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার।

শুক্রবার অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানি বিচারপতি সঞ্জয় কিষেণ কউল ও বিচারপতি এএস ওকার বেঞ্চকে জানান, শীঘ্রই দেশের পাঁচটি হাইকোর্টের বিচারপতি পদের জন্য কলেজিয়ামের সুপারিশ করা নামেই নিয়োগপত্র দেওয়া হবে।

ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগে প্রধান বিচারপতি এবং তার সঙ্গে চার জ্যেষ্ঠ বিচারপতি মিলে সিদ্ধান্ত নেন। আর হাইকোর্টে বিচারপতি নিয়োগ করার ক্ষেত্রে ওই হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে দুই জ্যেষ্ঠ বিচারপতি নাম নির্ধারণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠাবেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কলেজিয়াম সেটা যাচাই-বাছাই করে নিয়োগের জন্য সুপারিশ করেন। এই নিয়ম অনুযায়ী সম্প্রতি এলাহাবাদ, মাদ্রাজ ও কলকাতা হাইকোর্টে নিযুক্তির জন্য ১৭ আইনজীবী ও ৩ বিচার বিভাগীয় কর্মকর্তার নাম চূড়ান্ত করে কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য পাঠালে কেন্দ্র আপত্তি জানিয়ে তালিকাটি ফেরত পাঠায়। ‘কলেজিয়াম’ পদ্ধতিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় আপত্তি পুনরায় বিবেচনার পর দ্বিতীয়বার একই নাম পাঠালে কেন্দ্রীয় সরকারের পক্ষে তা বাধ্যতামূলক হয়ে যায়।

এমন বাস্তবতায় সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ করা আগের তালিকাই আবার কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠিয়ে দেয়া হয়। সেই সাথে কী কারণে এবং কোন কোন নামে কেন্দ্রীয় সরকারের আপত্তি তা নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের আপত্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়ায় বিষয়টি ভিন্ন মাত্রা পায়। তবে অবশেষে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ করা নামেই সম্মতি দিয়ে মোদী সরকার হয়ত বিচার বিভাগের সাথে বিরোধে না জড়ানোর ‘বার্তা’ দিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিচারপতিভারতসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন স্টোকস

জুন ২৮, ২০২৬

জিম্বাবুয়ে টেস্টের প্রথমদিনেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT