চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে হামলার সময় ঘটনাস্থলে সেনা ছিল না, দাবি ভারত সরকারের 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার সময় ঘটনাস্থলে কোন সেনা ছিল না বলে দাবি জানিয়েছে ভারত সরকার।

এনডিটিভি জানিয়েছে, পহেলগামের কাছে বৈসারনে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লিতে ভারতের শীর্ষ রাজনৈতিক দলগুলোর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা গাফিলতি নিয়ে সরব হন বিরোধী দলের নেতারা।

বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রথম প্রশ্ন তোলেন—“হামলার সময় পেহেলগামের মতো সংবেদনশীল এলাকায় কেন কোনো সেনা মোতায়েন ছিল না?” তার এই প্রশ্নে সমর্থন জানান রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংসহ আরও কয়েকজন সংসদ সদস্য।

এসময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈসারন অঞ্চল সাধারণত জুন মাসে শুরু হওয়া বার্ষিক অমরনাথ যাত্রার সময় নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসে। তখন আনুষ্ঠানিকভাবে রুটটি খুলে দেওয়া হয় এবং সেনা মোতায়েন করা হয় তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য। কিন্তু এ বছর স্থানীয় পর্যটন সংস্থাগুলো ২০ এপ্রিল থেকেই পর্যটকদের নিয়ে ওই এলাকায় যাতায়াত শুরু করে, যার বিষয়ে প্রশাসনের কাছে আগাম কোনো তথ্য ছিল না। ফলে নির্ধারিত সময়ের আগেই পর্যটন কার্যক্রম শুরু হলেও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি।

বৈঠকে আরও একটি আলোচিত বিষয় ছিল ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। বিরোধীরা প্রশ্ন তোলে—যদি ভারতের পানি সংরক্ষণের সক্ষমতা না থাকে, তবে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো?

জবাবে সরকারি প্রতিনিধি জানান, এই সিদ্ধান্ত বাস্তবিক লাভের জন্য নয় বরং পাকিস্তানের প্রতি একটি প্রতীকী ও কৌশলগত বার্তা দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। তিনি বলেন, “ভারত সরকার কঠোর অবস্থান নিতে প্রস্তুত—এটিই এই সিদ্ধান্তের মূল বার্তা। ভবিষ্যতে সরকারের অবস্থান কোন দিকে যাবে, তার ইঙ্গিতও এতে রয়েছে।”

Reneta

বৈঠকে অংশ নেন কংগ্রেস, বিজেপি, এনসিপি-এসপি, শিব সেনা, আরজেডি, ডিএমকে ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উপস্থিত ছিলেন জেপি নাড্ডা, সুপ্রিয়া সুলে, প্রফুল প্যাটেল, সসমিত পাত্র, শ্রীকান্ত শিন্ডে, প্রেমচাঁদ গুপ্ত, তিরুচি শিবা ও রাম গোপাল যাদবের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা।

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরে হামলাভারতভারত সরকারসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোট দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, দেশের মানুষ ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: ডাক্সু ভিপি সাদিক কায়েম

ভোট দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

গুলশানে ভোট দিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT