চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিচের বালি ‘খেয়ে’ ভাইরাল বিশ্বজয়ী রোহিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
রোহিত শর্মা মাঠে ব্যাটিং প্রস্তুত, ভারতীয় জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবেগের বশবর্তী হয়ে মানুষ কত কাণ্ডই না ঘটায়। ১৭ বছর পর দলকে টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ এনে দেয়ার পর অধিনায়ক কিনা খেয়ে ফেললেন পিচের বালি! সাদা বলের সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানানো রোহিত শর্মার এমন ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল।

বার্বাডোজের ব্রিজটাউনে শনিবার রাতে ভারত-সাউথ আফ্রিকা ফাইনাল শেষে মাঠের চারপাশে শিরোপাজয়ীদের উদযাপন চলছিল। আইসিসির কোনো বৈশ্বিক ইভেন্টে ১১ বছর পর ট্রফি জয়ে তখন আনন্দে মাতোয়ারা টিম ইন্ডিয়া।

অধিনায়ক রোহিত অবশ্য উদযাপনের জন্য একেবারেই ভিন্ন পন্থা বেছে নেন। মুহূর্তটিকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখতে পিচ থেকে কিছু বালি তুলে নেন।

Banglabid

আইসিসির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রোহিত বার্বাডোজের পিচ থেকে বালি তুলছেন। হিটম্যান খ্যাত তারকা ব্যাটার সেই বালি মুখের ভেতরও পুরে দেন!

রোহিত শর্মা ১৫৯ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৪,২৩২ রান করেছেন। ভারতীয় নয় কেবল, এই ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হয়ে ইতি টেনেছেন ছোট ফরম্যাটের ক্যারিয়ারের। ৫টি সেঞ্চুরি ও ৩২টি ফিফটি দিয়ে সাজানো তার যাত্রা।

এবারের আসরে রোহিত দুর্দান্ত করেছেন। ৮ ম্যাচে ১৫৬.৭০ স্ট্রাইকরেটে ২৫৭ রান করে আসরে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন। ছিল তিনটি ফিফটির ইনিংস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ফাইনালবার্বাডোজবালিব্রিজটাউনভারত২৪রোহিতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টরন্টো ফিল্ম ফোরামে এনায়েত করিম বাবুলের ‘অভিবাসী’ প্রদর্শন

পরবর্তী

‘এটা আমার সবচেয়ে বড় অর্জন’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের জয় উদযাপন, মাঠে উল্লাসে ভাসছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা আমার সবচেয়ে বড় অর্জন’

অনলাইন পরিবেশ বিষয়ক ওয়েবিনারে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির পরিবেশ বিষয়ক ওয়েবিনার

সর্বশেষ

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চতুর্থ বিভাগে প্রথম বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

শিরোপা জিতে ফ্লিক বললেন, বার্সার একজন ‘৯’ দরকার

আগস্ট ২০, ২০২৬

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT