চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত পরীক্ষায় আলাদা ‘অনুপ্রেরণার’ দরকার নেই পাকিস্তানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে লেজেগোবরে অবস্থা পাকিস্তানের। আসরে টিকে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ফেভারিট তকমা নিয়ে আসা বাবর আজমদের। সুপার এইটে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে জয় ছাড়া ভাবার সুযোগ নেই। এমন বাস্তবতায় রোহিত শর্মার দলের বিপক্ষে মাঠে নামার আগে আলাদা অনুপ্রেরণার দরকার নেই পাকিস্তানের, মনে করছেন কোচ গ্যারি কারস্টেন।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার রাতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ৫৬ বর্ষী সাউথ আফ্রিকান কোচ বলেছেন, ‘ভারত-পাকিস্তান মানে বড় একটি ম্যাচ। এখানে আমাদের নতুন করে অনুপ্রাণিত হওয়ার দরকার নেই। এই ম্যাচের আগে খেলোয়াড়রা ভালোভাবেই অনুপ্রাণিত আছে এবং ম্যাচের দিকে তাদের নজর রয়েছে।’

২০১১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের কোচ ছিলেন কারস্টেন। তার অধীনে এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলছে বাবরের দল। বিশ্বকাপে পাকিস্তানের নড়বড়ে পারফরম্যান্স নিয়ে কোচ বলেছেন, ‘আমাদের সর্বশেষ কিছুদিনের কথা ভুলে যেতে হবে। এখন শুধুই এগিয়ে যেতে হবে। ফল যা হওয়ার হয়ে গেছে, এখন সামনের দিকে নজর রাখতে হবে। এটাই একমাত্র উপায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যারি কার্স্টেনটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪ভারত-পাকিস্তানভারত২৪যুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬

শুক্রবার পুনঃপ্রচার হবে ‘টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’

জুন ৪, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT