চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ম্যাচের আগে পাকিস্তানের হোটেল পরিবর্তন, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৬, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে রাতে টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসর শুরু করবে পাকিস্তান। গ্রুপপর্বে দুটি ম্যাচ খেলবে নিউইয়র্কে এবং অন্য ম্যাচটি ফ্লোরিডায়। নিউইয়র্কে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত হোটেল ভেন্যু থেকে দূরে থাকায় আপত্তি জানিয়েছিলেন দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান মহসিন নকভি। তার আপত্তিতে সাড়া দিয়েছে আইসিসি। পরিবর্তন করা হয়েছে পাকিস্তানের টিম হোটেল।

আগামী ৯ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাকিস্তান। ১১ জুন তৃতীয় ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। নিউইয়র্কে পাকিস্তানের জন্য বরাদ্দ করা হোটেলটি ভেন্যু থেকে দেড়ঘণ্টা দূরত্বে ছিল। পিসিবির আপত্তিতে সেটি পরিবর্তন করে বাবর আজমদের জন্য ভেন্যু থেকে পাঁচ মিনিট দূরত্বের হোটেল দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ডালাসে ম্যাচ শেষে নিউইয়র্কে পৌঁছে সেখানে উঠবে পাকিস্তান দল।

বুধবার হোটেল নিয়ে কথা বলেছিলেন বাবর আজমও। বোর্ডের উপর বিষয়টি ছেড়ে দেন পাকিস্তান অধিনায়ক। দলনেতার কথা আমলে নিয়ে পিসিবি প্রধান আইসিসির সাথে যোগাযোগ করে। পরে পাকিস্তানের হোটেল পরিবর্তনে সাড়া দেয় বিশ্বকাপ পরিচালনা কমিটি।

পিসিবি প্রধান আইসিসিকে জানিয়েছিলেন, গ্রুপপর্বের দুটি ম্যাচের পাশাপাশি কোনো ম্যাচেই দূরের হোটেল থেকে ভেন্যুতে যাবেন না তারা। আইসিসি যদি হোটেল পরিবর্তন না করে, তাহলে পিসিবি নিজের খরচে খেলোয়াড়দের নতুন হোটেলে নিয়ে যাবে।

নিউইয়র্কে ভারত ছাড়া অন্য দলগুলোর জন্যও দূরের হোটেল বরাদ্দ করা হয়েছে। যেখানে ভেন্যু থেকে ভারতের জন্য বরাদ্দকৃত হোটেলের দূরত্ব কেবল ১০ মিনিটের। পাকিস্তানের আগে হোটেলের দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল শ্রীলঙ্কা। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দেড়ঘণ্টা দূরত্বের হোটেল থেকে ভেন্যুতে যেতে হয়েছিল তাদের। ম্যাচটি সকালে হওয়ায় মাঠে যেতে এবং মাঠ থেকে ফিরতে ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল লঙ্কানদের। যেকারণে আইসিসির কাছে লিখিত অভিযোগও জানিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নিউইয়র্কপাকিস্তান২৪পিসিবিভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জিয়াউল আহসান মানবতাবিরোধী মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে চার রেকর্ডের দ্বারপ্রান্তে মেসি

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, ইরানের হরমুজ বন্ধের দাবী

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকার বাস টার্মিনাল বাইরে সরাতে সামনে ৭ বড় চ্যালেঞ্জ

জুন ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাবা দিবস আজ

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT