ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে কূটনৈতিক উপায়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে তার দেশ।
বার্লিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন।
তিনি বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, তাই কূটনৈতিকভাবে সবকিছু মোকাবেলা করা হবে। পাশাপাশি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়ার বিষয়েও কাজ করবে ভারত।
এস জয়শঙ্কর বলেন, সংবাদমাধ্যমে প্রতিবেদনের মাধ্যমে নয়, আমরা শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কূটনৈতিকভাবে আলোচনা করবো।








