ক্রিকেট

রোহিত-কোহলিদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা

বাংলাদেশের সাকিব আল হাসান দুর্দান্ত ক্যাচ ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান দর্শনীয় ক্যাচ ধরছেন, ভারতের ব্যাটসম্যানের বলের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় দলকে বড় অঙ্কের জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফি’র ৮০ শতাংশ অর্থ দণ্ড গুনতে হচ্ছে রোহিত শর্মার দলকে।

রোববার শের-ই-বাংলা স্টেডিয়ামে পরে বোলিং করা ভারত নির্ধারিত সময়ে ৪ ওভার পিছিয়ে ছিল। নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। চার ওভারে রোহিত-কোহলিদের ম্যাচ ফি’র ৮০ শতাংশ কাটা যাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে আইসিসি। ভারত অধিনায়ক রোহিত ভুল স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। বুধবার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে, সিরিজ বাঁচানোর লড়াই কোহলিদের।

রোববার রাতে দশম উইকেট জুটিতে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক উইকেটে ম্যাচ জেতে বাংলাদেশ।

বিষয়:কোহলি বাংলাদেশ মিরপুর মিরাজ রোহিত লিটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…