চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি কক ঝড়, ভারতকে হারিয়ে সমতায় প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ডি কক ঝড়ের সময় ব্যাট চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছিল সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে ১-১ সমতা এনেছে এইডেন মার্করামের দল। ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ওটানেল বার্টম্যান। 

নিউ চন্ডিগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাটে নেমে ঝড় তোলা প্রোটিয়ারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ১০ উইকেট খুইয়ে ১৬২ রানে থামে ভারত। ৫১ রানের জয়ে সিরিজে সমতায় আসে সফরকারীরা।

প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ইনিংস খেলেছেন উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। প্রায় দুইশ স্ট্রাইকরেটের ইনিংসে ৭টি ছক্কা এবং ৫টি চারের মার ছিল। ৯০ মিনিট ক্রিজে থেকে ৪৬ বল খেলে ভারতীয় বোলারদের নাজেহাল করেছেন বাঁহাতি ডি কক। দুর্ভাগ্যজনকভাবে রান আউটে কাটা পড়েন তিনি।

সাউথ আফ্রিকার বড় স্কোরের পথে ১৬ বলে ৩০ রান আসে ডনোভান ফেরেইরার থেকে। ২৯ রান করেন অধিনায়ক মার্করাম। ডেভিড মিলার ১২ বলে ২০ রান করেন। ভারত ২২ রান অতিরিক্ত খাতে দিয়েছে।

এদিন প্রোটিয়া ব্যাটারদের কাছে পাত্তা পাননি আশদীপ সিং, জাসপ্রিত বুমরাহ বা হার্দিক পান্ডিয়ারা। ৪ ওভার করে বল করে কোন উইকেট ছাড়াই ৫৪ রান দিয়েছেন আর্শদীপ, ৪৫ রান দিয়েছেন বুমরাহ। বরুণ চক্রবর্তী নিয়েছেন ২টি উইকেট, একটি নিয়েছেন অক্ষর প্যাটেল।

বড় লক্ষ্যে নেমে প্রথম ওভারে লুনগি এনগিদির বলে শূন্য রানে বিদায় নেন শুভমন গিল। দ্বিতীয় ওভারে মার্কো জানসেনের সুইংয়ে কাটা পড়েন মারকুটে ওপেনার অভিষেক শর্মা। চতুর্থ ওভারে জানসেনের বলেই কাটা পড়েন ৫ রান করা অধিনায়ক সূর্যকুমার যাদব।

Reneta

ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেন তিলক ভার্মা। একাই দলকে টেনে নিয়েছেন সামনের দিকে, খেলেছেন ৩৪ বলে ৬২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে জিতেশ শর্মার থেকে। অক্ষর প্যাটেল ২১ ও হার্দিক পান্ডিয়া ২০ রান করেন।

সাউথ আফ্রিকার পেসার ওটানেল বার্টম্যান নিয়েছেন ৪টি উইকেট। মার্কো জানসেন, লুথো সিমপালা, লুনগি এনগিদি ২টি করে উইকেট নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চন্ডিগড়জানসেনডি ককতিলকবরুণবার্টম্যানভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT