চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে ভারতের টহল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ন ০২, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে যৌথ টহল শুরু করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ), ভারতের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

আজ ২ মে শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেল (এনএফআর)-এর আওতাধীন সংবেদনশীল এলাকাগুলোতে এই যৌথ টহল চালানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তঘেঁষা রেলপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এই যৌথ টহলের মূল লক্ষ্য হলো সীমান্তবর্তী রেল এলাকাগুলোতে যাত্রী এবং রেল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা রুখে দেওয়া। এনএফআর-এর বিভিন্ন ডিভিশনে এই টহল চালানো হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা রেল পরিকাঠামোর ওপর নিবিড় নজরদারি চালাচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একাধিক রেলস্টেশনে বেআইনিভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করা হয়েছে। বহু বছর ধরেই এই অঞ্চল রোহিঙ্গাদের অবৈধ যাতায়াতের রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

কোথাও রেললাইন বা অবকাঠামোতে ক্ষতি, অনুপ্রবেশ বা কোনো ধরনের নিরাপত্তাহানির চিহ্ন আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ সীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু

এপ্রিল ১৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT