চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিরোপা খরা কাটাতে ভারতকে চাপ সামলাতে হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ১৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
Pakistani cricket official speaking at a press conference with a Pakistan Cricket Board logo in the. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ দিন পর গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। টুর্নামেন্টে ফেভারিটের তকমা নিয়েই খেলতে যাচ্ছে আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। সেরা দল হিসেবে গণ্য হলেও বেশ লম্বা সময় ধরে বৈশ্বিক কোনো শিরোপা জিততে পারেনি টিম ইন্ডিয়া। শিরোপা খরা কাটাতে রোহিত শর্মাদের বেশ চাপ সামলাতে হবে বলেই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

সবশেষ ২০১৩ সালের পর আইসিসি ইভেন্টের কোনো শিরোপা জিততে পারেনি ভারত। দুর্দান্ত খেললেও চাপ সামলাতে পারে না বলেই শিরোপা জয়ের মঞ্চে হতাশ হতে ভারতকে, এমনটাই মনে করেন মিসবাহ।

‘ভারত, পাকিস্তানসহ এশিয়ার অন্যান্য দেশে বিশাল জনসংখ্যা এবং অনেক বেশি প্রত্যাশার কারণে দলগুলো চাপের মুখে পড়ে যায়। এত বেশি চাপ থাকে যে, তাদের পারফরম্যান্সের উপর প্রভাব ফেলে। গত কয়েকটি ইভেন্টে ভারতকে চাপের সঙ্গে লড়াই করতে হয়েছে। এজন্য সাফল্য নিয়ে তারা টুর্নামেন্ট শেষ করতে পারেনি।’

‘অস্ট্রেলিয়ার জন্য এটি বড় কোনো সমস্যা নয়। কিন্তু পাকিস্তান এবং ভারতের জন্য এ ধরনের চাপের মধ্যে খেলা চ্যালেঞ্জিং। ভবিষ্যতে কীভাবে এমন চাপ সামলাবে দলগুলো, সেটিই দেখার বিষয়। বিশেষত, ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ । আইসিসি ইভেন্টে সফল হতে চাইলে ভারতকে চাপ সামলানোর পথ খুঁজে বের করতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ১৯৮৩ সালে প্রথমবার আইসিসি ইভেন্টে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এরপর ২০০৭ সালে প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করে। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া।

২০১১ সালে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আইসিসির কোনো শিরোপা জিততে পারেনি ভারত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তানভারতমিসবাহরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT