চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচে পার্থক্য গড়তে পারে যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের আরেকটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। তার আগে দল দুটির সাবেকদের কথার লড়াই শুরু হয়ে গেছে। ভারতের সাবেক খেলোয়াড়-কোচ রবি শাস্ত্রী পার্থক্য গড়ে দেয়ার বিষয়টিতে আলোকপাত করেছেন। বলছেন, দুদলের ‘মানসিকতা’ আসল পার্থক্য গড়ে দেবে।

পাকিস্তান স্বাগতিক হওয়ার পরও হাইব্রিড মডেলের কারণে শনিবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বিকাল সাড়ে ৩টায় ভারতের মুখোমুখি হবে। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাবেক শাস্ত্রী। বলেছেন, পাকিস্তান বেশ উন্নতি করেছে এবং ভারতের সাথে ‘শক্তির পার্থক্য কমিয়েছে’। তার মতে, অভিজ্ঞ রোহিত শর্মার অধীনে ভারত ভালো অবস্থায় থাকবে।

‘আমাকে বলতেই হবে ভারত ফেভারিট হিসেবে শুরু করবে। ২০১১ সালের পর এটা তাদের সবচেয়ে শক্তিশালী দল। একজন পাকাপোক্ত অধিনায়ক যিনি তার দলকে ভালোভাবে বোঝেন ও জানেন।’

‘পাকিস্তান দল ভারতের সাথে তাদের শক্তির পার্থক্য কমিয়েছে। সাত-আট বছর আগে খেলোয়াড়দের দেখলে তাদের শক্তির পার্থক্য বোঝা যেত। কিন্তু এখনকার পাকিস্তান এটা কমিয়েছে। তারা বেশ ভালো দল, সুতরাং খেলার নিয়ন্ত্রণে থাকতে হবে।’ বলছেন ৬১ বর্ষী শাস্ত্রী।

শাস্ত্রী মনে করছেন ভারত-পাকিস্তানের এমন উত্তেজনাকর ও চাপের ম্যাচে খেলোয়াড়দের ফর্ম কমই গুরুত্বপূর্ণ। ম্যাচে খেলোয়াড়দের মানসিকতাই আসল পার্থক্যটা গড়ে দেবে।

‘ওটাই গুরুত্বপূর্ণ, অন্য একটি খেলার মতো শান্ত থেকে ভয়ঙ্কর হয়ে ওঠো। খেলার মাঝে আজেবাজে চিন্তা করে মানসিকতাকে ভিন্ন খাতে প্রবাহিত করার দরকার নেই। অন্য একটি খেলার মতোই একটি ম্যাচ এটি। অবচেতন চাপের কাছে মানসিকভাবে শক্তরাই সঠিক কাজটি করে।’

Reneta

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, যেসব ব্যাটার গুরুত্বপূর্ণ ম্যাচে ভালো পারফর্ম করতে চায় তাদের উচিত বাবরকে অনুসরণ করা।

‘সে শুরুর ৩০-৪০ রানকে শতকে পরিণত করে। এটা গুরুত্বপূর্ণ। আমরা বলি যাও এবং বল খেলো, কিন্তু টপঅর্ডারের তিনজনের একজন যদি শতক পায় তবে রান ৩০০-এর বেশি হবে।’

ফিল্ডিংকেও গুরুত্বপূর্ণ বলেছেন শাস্ত্রী। তার মতে শ্রীলঙ্কা গত এশিয়া কাপে ফিল্ডিংয়ের জোরেই জিতেছিল। ১৯৯৬ সাল থেকেই তারা উপমহাদেশের অন্যতম সেরা ফিল্ডিং দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩পাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টসশাস্ত্রীশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশু ও এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT