চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধোনির পরামর্শে পাকিস্তানের বিপক্ষে সফল হরভজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষ পাকিস্তান, সেটিও আবার বিশ্বকাপের নক আউট পর্বে— এমন ম্যাচে লাইন লেন্থ খুঁজে পেতে ভুগতে থাকা যেকোনো ভারতীয় বোলারের অসাড় হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। হরভজন সিংও মুষড়ে পড়েছিলেন। অফস্পিনার সেসময় ত্রাতা হিসেবে পেয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে, দলের জন্যও এনেছিলেন বড় সাফল্য।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে রোমাঞ্চকর সেই সেমিফাইনালের স্মৃতিচারণ করেছেন তারকা স্পিনার। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সফলতা পেতে ধোনি কিভাবে সাহায্য করেছিলেন, প্রায় একযুগ পর সেটাই সামনে এনেছেন ভাজ্জি।

“ক্রিকেটে যতগুলো ম্যাচে নার্ভাস হয়ে গিয়েছিলাম, পাকিস্তান ম্যাচটি ছিল তার একটি। ৫ ওভার বল করে সেদিন ২৬-২৭ রান দিয়ে ফেলেছিলাম। পানি পানের বিরতিতে ধোনি আমাকে বললেন, ‘ভাজ্জি, বোলিং সাইড পরিবর্তন করো।’ কামরান (আসলে উমর আকমল) দারুণ খেলছিলেন, মিসবাহও দুর্দান্ত ছিলেন। তারা দ্রুত রান তুলছিলেন, তাদের জুটি ক্রমেই ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছিল।’ বলেছেন হরভজন।

ঠিক তখন আবারও হরভজনকেই বোলিং আক্রমণে আনেন ধোনি। অধিনায়কের টোটকা মেনে অ্যারাউন্ড দ্য উইকেটে প্রথম বলেই তুলে নেন উইকেট। দুসরায় পুরোপুরি পরাস্ত হন কামরান। ২৪ বলে ২৯ রানে তিনি ফিরলে ম্যাচে দ্বিতীয়বারের মতো চাপে পড়ে পাকিস্তান।

দলীয় ১০৪ রানে ৪ উইকেট হারানো দল পঞ্চম উইকেট হারায় ১৪২ রানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি শহিদ আফ্রিদির দল। মিসবাহ-উল-হকের সেদিনের একার ৫৬ রানের লড়াইয়েও ২৯ রানে হারে পাকিস্তান। যার পেছনে এক্স ফ্যাক্টর ধরা হয় উমর ও আফ্রিদির উইকেট। দুজনকেই ফিরিয়েছিলেন হরভজন।

সেদিনের স্মৃতি এখনও জ্বলজ্বল করে ভারতের সাবেক স্পিনারের স্মৃতিতে, ‘যখন বোলিং করছিলাম, সৃষ্টিকর্তাকে ডাকছিলাম। জয়ের জন্য প্রার্থনা করছিলাম। ঈশ্বর শুনেছিলেন। অ্যারাউন্ড দ্য উইকেটে বল করে শুরুতেই কামরানের (আসলে উমর আকমল) উইকেট তুলে নিয়েছিলাম। তিনি পুরোপুরি পরাস্ত হয়েছিলেন।’

ধোনির সেই পরামর্শ আসলেই কাজে দিয়েছিল হরভজনের। প্রথম ৬ ওভারে ধুঁকতে থাকা স্পিনার শেষ ৪ ওভারে ছিলেন অনেকটা কৃপণ। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪৩ রান খরচায় তুলে নিয়েছিলেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। যা ভারতকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল।

ট্যাগ: ধোনিপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আসছে ‘বিউটি সার্কাস’, পরিচালক বললেন ‘থ্রিল অনুভব করছি’

পরবর্তী

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

পরবর্তী
বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা, উপস্থিত অতিথিরা সম্মান প্রদর্শন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াদে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৫৯

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT