চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও এক বিতর্কিত ঘটনা, যা বলছে পিসিবি-আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তান যেতে ভারতের আপত্তি থাকায় হাইব্রিড মডেলে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। এরমাঝে ঘটেছে একাধিক বিতর্কিত ঘটনাও। আসর শুরুর দ্বিতীয় দিনে বাংলাদেশ-ভারত ম্যাচে লাইভ সম্প্রচার ফিডে আইসিসি ও চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল লোগোতে বাদ পড়েছিল পাকিস্তানের নাম। শনিবার লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে হঠাৎ বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

বাংলাদেশ-ভারত ম্যাচে পাকিস্তানের নাম ফিড থেকে সরে যাওয়ার বিষয়টিকে আগেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি ‘কারিগরি ত্রুটি’ বলে উল্লেখ করেছিল। সেই রেশ না কাটতেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের জায়গায় বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত।

পিসিবি ও আইসিসি বিব্রতবোধ করার পাশাপাশি বিষয়টিকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলেছে। উভয়পক্ষ জানিয়েছে, আমাদের সঙ্গে চুক্তিতে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছে।

এর আগে বাংলাদেশ-ভারত ম্যাচে সরাসরি সম্প্রচারিত ফিডে টুর্নামেন্টের লোগোর সঙ্গে আয়োজকদের নাম ছিল না স্ক্রিনের কোণায়। পুরো ম্যাচেই লোগোতে ছিল না পাকিস্তানের নাম। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে লোগোর নিচে পাকিস্তানের নাম ছিল।

সেই ঘটনারও ব্যাখ্যা দিয়েছিল আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছিল, প্রযুক্তিগত ভুলের কারণে এমন ঘটেছে। সেইসঙ্গে পরবর্তী কোনো ম্যাচে আর এমন ঘটনা ঘটবে না বলে নিশ্চিত করেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াআরব আমিরাতইংল্যান্ডগাদ্দাফি স্টেডিয়ামচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫দুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোনালদোর জোড়া গোল, সৌদি লিগে চ্যাম্পিয়ন আল-নাসের

মে ২২, ২০২৬

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ-হত্যার চার্জশিট দাখিল রোববার: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ

মে ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT