চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যা বলছেন বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে একযুগের বেশি সময় দ্বিপাক্ষিক সিরিজ নেই। দুদলের লড়াই দেখতে ক্রিকেটপ্রেমীদের থাকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্টের অপেক্ষা। যে কারণে হাই-ভোল্টেজ ম্যাচটি ঘিরে সমর্থকদের উন্মাদনা-উত্তেজনাও থাকে বেশি, মনে করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এমন ম্যাচে শান্ত থেকে সহজভাবে ক্রিকেট খেলতে চায় তার দল।

গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে।

ম্যাচ ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক পডকাস্টে ২৯ বর্ষী বাবর বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হলে পুরোবিশ্বের ম্যাচের উপর নজর থাকে। স্বাভাবিকভাবেই স্নায়ুচাপ থাকবে। আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে। মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে খেলা চালিয়ে যেতে হবে। সহজভাবে ক্রিকেট খেলতে হবে। ম্যাচে সবসময় চাপ থাকবে। যতবেশি শান্ত থাকা যাবে এবং দক্ষতা-কঠোর পরিশ্রমে বিশ্বাস রাখা যাবে, জিনিসগুলো ততবেশি সহজ হবে।’

‘আমি আনন্দিত এবং উত্তেজিত। কারণ যখন একটি বড় ইভেন্টে খেলতে যান, আপনার মধ্যে আলাদা উত্তেজনা থাকে। বিশ্বকাপে খেলা যেকোনো ক্রিকেটারের লক্ষ্য। তাই এধরনের অনুভূতি আমার মধ্যেও আছে। ট্রফি জেতার আশাই সবসময় থাকবে। সেটা হতে হলে আমাদের সব দলের বিপক্ষে সেরা ক্রিকেটটা খেলতে হবে।’

এ পর্যন্ত টি-টুয়েটি বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ছয়বারই জয়ের স্বাদ নিয়েছে টিম ইন্ডিয়া। ২০০৭ সালে দুদল খেলেছিল ফাইনাল, জিতেছিল ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪পিসিবিবাবরভারত২৪যুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT