চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস আউটরিচ অধিবেশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ১১, আগস্ট ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরে ভারত যাওয়ার পাশাপাশি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়। পাশাপাশি আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Banglabid

রণধীর জয়সওয়াল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বৈঠক ইতিবাচক ও গঠনমূলক ছিল। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চপর্যায়ের সংলাপ অব্যাহত রয়েছে। ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে। ব্রিকসের প্রচলিত রীতি অনুযায়ী, আঞ্চলিক জোটগুলোর সভাপতিত্বকারী দেশগুলোর সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়। এই প্রথা অনুসরণ করেই বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকসের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমন্ত্রণতারেক রহমানদ্বিপাক্ষিক সফরবাংলাদেশের প্রধানমন্ত্রীব্রিকস আউটরিচ অধিবেশনভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়রণধীর জয়সওয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ককরোচ পার্টির নতুন কর্মসূচি

ভারতে ককরোচ পার্টির নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ১২, ২০২৬

খাবারের গাড়িতে লুকিয়ে বিমান বদল ঘটনায় যা বললেন ট্রাম্প

আগস্ট ১২, ২০২৬

সচিব পদে রদবদল

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হচ্ছে বিশ্ব, দেখা যাবে যেভাবে

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

সাভারে বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জাম ও বোমাসহ গ্রেপ্তার ১

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT