বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের এখনও সাড়া দেয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে অনুরোধ করা হয়েছে। তবে এখনও ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বলেন, এমন বিষয় দ্রুত সমাধান হয় না এবং ভারতের প্রতিক্রিয়া পর্যবেক্ষণে রয়েছে। 

শুক্রবার ৫ ডিসেম্বর সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও বিমানের টেকনিক্যাল সমস্যার কারণে তা হয়নি।

আরাকান আর্মির হাতে জেলে আটক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আরাকান আর্মি কোনো রাষ্ট্রীয় পক্ষ না হওয়ায় তাদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। তারপরও বাংলাদেশের স্বার্থে বিষয়টি দেখা হচ্ছে।

তিনি বলেন, সব কিছু প্রকাশ করা যায় না, তবে যেন এমন ঘটনা কমে সেদিকে নজর দেওয়া হচ্ছে।

রোববার ৭ ডিসেম্বর তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিষয়:পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারত শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…