বাংলাদেশ

জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কোন উদ্বেগ নেই: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিবের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র সচিবের ছবি, তিনি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, পরিপাটি পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতের কোনো বাড়তি উদ্বেগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশনের ওপর ভারতের আস্থা আছে।

রোববার ২৬ নভেম্বর ভারত সফর শেষে ঢাকা ফিরে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কোন নাশকতা যেন না হয়, সেজন্য সীমান্তে সতর্ক থাকবে বিজিবি ও বিএসএফ।

পররষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ নিয়ে কোনো দেশ নিজেদের মধ্যে আলোচনা করলে তা আমাদের বিষয় নয়। তবে অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করলে তা অবাঞ্ছিত হবে।

এছাড়াও ভারতের ভিসা দেরিতে পাওয়ার সমস্যা শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

বিষয়:দ্বাদশ জাতীয় নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভারত-বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…