চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি মনে রাখবেন পান্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৬ পূর্বাহ্ণ ১৮, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্টের পর ওয়ানডে ক্রিকেটেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে ছাড়লেন উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট। চাপের মুহূর্তে ক্রিজে নেমে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে হলেন ভারতের জয়ের নায়ক।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ ছিল সমতা। রোববার ম্যানচেস্টারে হওয়া ম্যাচে টসে হেরে আগে ব্যাট করা ইংল্যান্ড ৪৫.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়। লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল। সেই অবস্থা থেকে ১১৩ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ৪৭ বল আগেই টিম ইন্ডিয়ার ৫ উইকেটের জয়ে ভূমিকা রাখেন পান্ট।

ম্যাচ সেরা পান্ট নিজের অসাধারণ ইনিংসটি নিয়ে বলেন, ‘আশা করি আমি আমার জীবনের প্রথম ওয়ানডে চিরকাল মনে রাখব। যখন আমি সেখানে (ক্রিজ) ছিলাম, তখন আমি পুরোপুরি প্রতি বলের উপর দৃষ্টি রাখছিলাম।’

ভারতের ২৫ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামা পান্ট মোটেও নিজেকে খোলসের ভেতর আটকে রাখেননি। মারমুখী ব্যাটিং করা নিয়ে জানালেন নিজস্ব দৃষ্টিভঙ্গি। তার মতে,দলের চাপের মুখে একজন ব্যাটারের আগ্রাসী হয়েই ব্যাটিং করা উচিৎ।

ইংল্যান্ডের বিপক্ষে দ্রুত রান তাড়া করা প্রসঙ্গে ২৪ বর্ষী ক্রিকেটার বলেন, ‘আমি ইংল্যান্ডে খেলা উপভোগ করি এবং আমার ক্রিকেট উপভোগ করতে যা করতে পারি তাই করব। আপনি যতো বেশি ক্রিকেট খেলবেন, ততো বেশি অভিজ্ঞতা অর্জন করবেন।’

দলের জয়ে নিজ দলের বোলারদের অসামান্য অবদানের কথা অবশ্য পান্ট ভুলে যাননি। ব্যাটিং উইকেটে তাদের ধারালো বোলিং যে ইংলিশদের বড় স্কোর গড়তে দেয়নি, সেটিও মনে করিয়ে দিলেন।’

Reneta

‘এটা ব্যাট করার জন্য সেরা পিচ ছিল। তাই তাদের ২৬০ (২৫৯) এর ভেতর আটকে রাখাটা আমাদের বোলারদের কৃতিত্ব। শুধু এই খেলায় নয়, তারা সিরিজে ভালো বোলিং করেছে। শুধু এই সিরিজই নয়, তারা সারা বছরই দুর্দান্ত ছিল।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পান্টভারত-ইংল্যান্ড ওয়ানডেম্যানচেস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT