ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ যেকোন জায়গায় বসে লাইভ উপভোগ করা যাবে বাংলালিংকের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি’তে।
আজ থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচে যেকোন ডিভাইস থেকে ম্যাচ দেখতে বাংলালিংক ব্যবহারকারীরা যথাক্রমে মাত্র ৫৬ টাকা ও ১০৬ টাকা দিয়ে ৭ দিন মেয়াদী ২জিবি টফি ও ৩০ দিন মেয়াদী ৫জিবি টফি অফার কেনার সুযোগ পাবেন।
অন্যরা তাদের বিকাশ বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে মাত্র ২০ টাকায় ডেইলি (প্রতিদিন) সাবস্ক্রিপশন, ৫০ টাকায় উইকলি (সাপ্তাহিক) সাবস্ক্রিপশন ও ৯৯ টাকায় মান্থলি (মাসিক) সাবস্ক্রিপশন কেনার সুযোগ পাবেন, যা এই পুরো সিরিজের জন্য প্রযোজ্য হবে।
এই প্যাকেজগুলো শুধুমাত্র ভারত-বাংলাদেশ সিরিজের জন্য প্রযোজ্য, যা ১৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও, ২৭ সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২য় টেস্ট থেকে বিকাশ ব্যবহার করে সাবস্ক্রিপশন নেয়ার ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার।








