চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ শিরোপার ‘গোডাউন’ অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আসরের দুর্দান্ত-অপ্রতিরোধ্য স্বাগতিক ভারতকে ফাইনালে থামিয়ে ওয়ানডে ইতিহাসে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছে প্যাট কামিন্সের মাইটি অস্ট্রেলিয়া। ২০২৩ সালে নারী-পুরুষ দল মিলিয়ে এটি বছরের তৃতীয় শিরোপা অজিদের। আইসিসি আয়োজিত বিশ্বআসরের এমন কোনো শিরোপা নেই যা ঘরে তোলেনি অস্ট্রেলিয়া।

ফাইনালে উঠলে অপ্রতিরোধ্য দলটির হারার ইতিহাস খুব কমই। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া। সাম্প্রতিক সময়ে আইসিসির আয়োজিত আসরগুলোয় ফাইনালে অজিদের হারার একমাত্র ব্যতিক্রম উদাহরণ সেটি। বিশ্ব আসরগুলোতে সবমিলিয়ে ২০টি শিরোপা জেতার পর দেশটি যেন এখন শিরোপার গোডাউন।

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ভারতকে ৬ উইকেটে হারিয়ে বছরের তৃতীয় শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এবছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল প্যাট কামিন্সের দল।

বছরের শুরুর দিকে সাউথ আফ্রিকায় মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ফাইনালে স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়েছিল মেগ ল্যানিংয়ের অজি দল। সেটি ছিল মেয়েদের টি-টুয়েন্টি ইতিহাসে অজিদের ষষ্ঠ শিরোপা। অজিদের কাছে ১৯ রানে হেরেছিল আসরের স্বাগতিক দলটি।

অস্ট্রেলিয়ার ২০টি বিশ্বকাপ শিরোপায় মেয়েদের অবদানই বেশি। মেয়েদের দলটি ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে মোট ১৩ শিরোপা জিতেছে বিশ্বমঞ্চে। এরমধ্যে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ৭টি এবং টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ৬টি।

Reneta

ছেলেদের ক্রিকেটে এসেছে মোট ৭টি বিশ্বকাপ শিরোপা। যার মধ্যে ওয়ানডে বিশ্বকাপ শিরোপা ৬টি। ২০২২ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে অজিরা প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতে। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বা অন্যান্য শিরোপার হিসাব তো এসবের বাইরে থাকছেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিআহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩ক্লার্কনিউজিল্যান্ডভারতলিড স্পোর্টসল্যানিংসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT