চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও স্পন্সর পায়নি ভারত, ‘ফাঁকা’ জার্সিতে এশিয়া কাপে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
এশিয়া কাপে ভারতের ক্রিকেট দল, খেলোয়াড়রা ফাঁকা জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের পর্দা উঠতে এক সপ্তাহও নেই। ফেভারিট ভারত মাঠে নামার আগে আলোচনায় স্পন্সর ঘিরে। টুর্নামেন্ট শুরুর আগে জার্সির স্পন্সর হারিয়েছে সূর্যকুমার যাদবদের বোর্ড। আসর শুরুর আগে প্রশ্ন বড় হচ্ছে, কোন জার্সিতে নামবে টিম ইন্ডিয়া।

২০২৩ সালের জুলাই থেকে ভারত ক্রিকেট দলের জার্সির পৃষ্ঠপোষক ‘ড্রিম ১১’। বিসিসিআইয়ের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল। ২০২৬ সালের জুলাই পর্যন্ত ভারত দলের জার্সির পৃষ্ঠপোষক ছিল তারা। বোর্ডটির সঙ্গে ড্রিম ১১-এর ৩৫৮ কোটির চুক্তি হয়েছিল। এশিয়া কাপে ভারতের জার্সিতে থাকার কথা ছিল তাদেরই। বেটিং সংক্রান্ত এক আইনের কারণে নিষেধাজ্ঞায় পড়েছে ড্রিম-১১।

ভারতে ‘প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব গেমিং বিল ২০২৫’ আইন পাস হওয়ায় অনলাইনে অর্থের বিনিময়ে খেলা হয় এমন সবধরনের অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। ভারত ক্রিকেট দলের জার্সি স্পন্সর ‘ড্রিম ১১’ একই ধরনের অ্যাপ। তাদেরকেও দূরে রাখতে হচ্ছে বিসিসিআইকে।

শেষমুহূর্তে স্পন্সর হারিয়ে বেশ বিপাকে ভারত। এশিয়া কাপে কাদের লোগো থাকবে সূর্যকুমারদের জার্সিতে, সেটি নিয়ে জল্পনার শেষ নেই। ভারতীয় বোর্ড দ্রুততম সময়ে নতুন স্পন্সর পেতে টেন্ডার ছেড়েছে। তবে এখনও কোন সাড়া মেলেনি।

আলোচনায় আছে এবারের এশিয়া কাপে স্পন্সর ছাড়াই খেলতে নামবে ভারত। তাদের জার্সিতে শুধু দেশের নাম লেখা থাকবে। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। পরেরদিন স্বাগতিকদের বিপক্ষে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতএশিয়া কাপএশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টি এশিয়া কাপড্রিম ১১ভারতলিড স্পোর্টসসুর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমান মন্ত্রী

জুলাই ২৬, ২০২৬

‘গুলশানের চামেলি’ হচ্ছেন কলকাতার মধুমিতা!

জুলাই ২৬, ২০২৬

আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ্খলা, ভোক্তা অধিকারে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬

দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও ফুটবলের গল্পে আসছে ‘ঠিকানা বাংলাদেশ’

জুলাই ২৬, ২০২৬

এমিলিয়ানো মার্টিনেজে চোখ জুভেন্টাসের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT