চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত ও পাকিস্তান পরমাণু যুদ্ধের কাছাকাছি ছিল: মাইক পম্পেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাইক পম্পেও আফগানিস্তান ও তুরস্কের মানচিত্রের সামনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত ও পাকিস্তান ২০১৯ এর ফেব্রুয়ারিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মতো অবস্থানে ছিল বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

সম্প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর হামলার পর দিল্লি পাকিস্তানি ভূখণ্ডে জঙ্গিদের বিরুদ্ধে হামলা শুরু করার পর এই অবস্থার সৃষ্টি হয়।

সেসময় পাকিস্তান ভারতীয় সামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করেছে এবং একজন ফাইটার পাইলটকে আটক করেছে বলে জানায়।

Banglabid

ভারত ও পাকিস্তান দুটি দেশই পুরো কাশ্মীর দাবি করলেও প্রত্যেকেই আলাদাভাবে এর কিছু অংশ নিয়ন্ত্রণ করে।

ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কর্মকাণ্ড চালানোর অভিযোগ করে আসছে যা ইসলামাবাদ অস্বীকার করে।

পারমাণবিক অস্ত্রধারী এই দুই প্রতিবেশী দেশ ব্রিটেন থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে এবং দেশভাগের পর থেকে মোট তিনটি যুদ্ধে জড়িত হয়েছে। যার মধ্যে একটি ছাড়া বাকি সবই কাশ্মীর নিয়ে।

Reneta

‘নেভার গিভ অ্যান ইঞ্চি: ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’ নামক বইয়ে লেখক পম্পেও বলেছেন, অনেকেই জানে না যে ভারত ও পাকিস্তান ২০১৯ এর ফেব্রুয়ারিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর মতো অবস্থার কতটা কাছাকাছি ছিল।

তিনি লিখেছেন, ‘সত্য হলো, আমি সঠিক উত্তরটিও জানি না; আমি শুধু জানি এটি খুব কাছাকাছি ছিল।’

পম্পেও বলেন, তিনি কখনও সেই রাতটি ভুলবেন না যে রাতে তিনি হ্যানয়ে পরমাণু অস্ত্র নিয়ে নর্থ কোরিয়ার সাথে আলোচনা শীর্ষক বৈঠকে ছিলেন। যখন ভারত ও পাকিস্তান কাশ্মীরের উত্তর সীমান্ত অঞ্চলে কয়েক দশক ধরে চলে আসা বিরোধের কারণে একে অপরকে হুমকি দেওয়া শুরু করেছিল।

পম্পেওর মতে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটি বিমান হামলা ঘটিয়েছিল। যার প্রতিক্রিয়ায় পাকিস্তানিরা তাদের একটি বিমান গুলি করে ভূপাতিত করে এবং ভারতীয় পাইলটকে বন্দী করে রাখে।

তিনি বলেছেন, তিনি পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে যোগাযোগ করেছিলেন।

‘সেদিনের বৈঠকে দুটি দেশকে তারা যে নিজেদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই বিষয়টি বোঝাতে কয়েক ঘণ্টা সময় লেগেছে। ভয়ংকর পরিণতি এড়াতে আমরা সেই রাতে যা করেছি তা অন্য কোনো জাতি করবে না, বলেন পম্পেও।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দাবির বিষয়ে ভারত বা পাকিস্তান কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সেসময় ভারতীয় সৈন্যদের উপর হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ (জেএম)কে দায়ী করা হয়েছিল এবং ভারত এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাশ্মীরপাকিস্তানভারতমাইক পম্পেও
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডের ছবিতে আপত্তি নেই, তবে লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি

পরবর্তী

নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার: ড. সীমা হামিদ

পরবর্তী
ড. সীমা হামিদসহ অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী আমাদের অঙ্গীকার: ড. সীমা হামিদ

সাংবাদিক রঘুনাথ খাঁ’র মুক্তি দাবি নিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক রঘুনাথ খাঁ’র মুক্তি দাবি আর্টিকেল নাইনটিনের

সর্বশেষ

হাঁড়ি ফাটিয়ে’র শতক সন্ধ্যা বর্ণিল আয়োজন

আগস্ট ২৩, ২০২৬

তিন খেলোয়াড় বিক্রি করে ১০ কোটি ইউরোর আশায় বার্সা

আগস্ট ২৩, ২০২৬
ক্লেমাঁ ভানডেনকার্কহোভ

ডিএনএ পরীক্ষার পর গাড়ি বিক্রেতা হয়ে গেলেন রাজপুত্র

আগস্ট ২৩, ২০২৬

নতুন ‘রদ্রির’ খোঁজে ম্যানসিটি

আগস্ট ২৩, ২০২৬

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT