ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে শেরীফা কাদের পরাজিত

শেরীফা কাদেরের ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি, ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রচার।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জি এম কাদেরের স্ত্রী ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শেরীফা কাদেরকে হারিয়ে কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী সিআইপি বেসরকারিভাবে প্রাপ্ত ফলে বিজয়ী হয়েছেন।
মোট ২১৭টি কেন্দ্রের ফলাফলের মধ্যে কেটলি প্রতীকে খসরু চৌধুরী পেয়েছেন ৭৯ হাজার ৮৫ ভোট। ঢাকার এই আসনটিতে নৌকা প্রতীকের কোনো প্রার্থী দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
খসরুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৯০৯ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের শেরীফা কাদের পেয়েছেন ছয় হাজার ৪২৯ ভোট।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






