চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রের বস্ত্রহরণ করবে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্রের ক্ষতি হবে বলে মন্তব্য করছেন বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের স্বাধীনতা বাঁচবে না, গণতন্ত্রের বস্ত্রহরণ করবে। তাদের হাতে আমরা দেশকে ছেড়ে দিতে পারি না। যারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছে, তারা নাকি দেশ মেরামত করবে। দেশ মেরামত তো করবেন শেখ হাসিনা।

আজ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি, লুটপাট, দুঃশাসনের বিরুদ্ধে খেলা হবে। যারা সহস্র জননীর বুক খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা ক্ষমতায় থাকতে যতটুক ধ্বংস করেছেন তা মেরামত করেছেন শেখ হাসিনা।বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদের পৃষ্টপোষক তারা।

Banglabid

তিনি বলেন, বাংলাদেশের আরেক নাম শেখ মুজিবুর রহমান। এই জনপদ যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন।

বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে ইঙ্গিত করে তিনি বলেন, পল্টনে মোটামোটি একটা সমাবেশ হয়েছে। ১২ দলীয় জোট সমাবেশ করছে বিজয়নগরে সব মিলিয়ে ২৪ জন। চেয়ার পেতে প্রেসক্লাবে বসেছে সাত দলীয় জোট। ২০ জন মঞ্চে আর সামনে সাংবাদিকসহ ১৫ জন। শেখ হাসিনার বিরুদ্ধে ৫৪ দল এক হয়েছে। ৫৪ দল কী করবে? ঘোড়ার ডিম পাড়বে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, আব্দুর রহমান ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক আব্দুসু সবুর, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনিবাহী সদস্য সানজিদা খানম, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ,স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মিছবাউল, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকী প্রমুখ সহ অনেকেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরবিএনপিশেখ হাসিনাসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জমি নিয়ে বিরোধ, দেবরের দেওয়া আগুনে পুড়ে ভাবীর মৃত্যু

পরবর্তী

ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকে বিতর্কিত করার অভিযোগ

পরবর্তী
ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণে নারী ও পুরুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকে বিতর্কিত করার অভিযোগ

তথ্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, পেছনে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারকে আবার ধাক্কা দিতে গেলে বিএনপির পা ভেঙে যাবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT