বিনোদন

স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি ‘জমশের আলীর এপিটাফ’

বাংলাদেশের শিশুদের মধ্যে দৌড় ও খেলাধুলার প্রতিযোগিতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু ও যুবকদের মধ্যে দৌড় ও খেলাধুলার প্রতিযোগিতা, মাঠে আনন্দ ও উৎসাহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির নাম বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীর বাঙালি অর্জন করেছে যে দেশের স্বাধীনতা। আসছে বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতার ৫৪ বছর।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরো মার্চ মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় এবারও থাকছে দিনভর বিশেষ অনুষ্ঠান। তারমধ্যে অন্যতম স্বাধীনতা দিবসের বিশেষ টেলিছবি।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবসের দিন দুপুর ১টা ৫ মিনিট এবং রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আই দুই খণ্ডে প্রচার করবে বিশেষ টেলিফিল্ম ‘জমশের আলীর এপিটাফ’।

হারুন রশীদ এর রচনায় টেলিফিল্মটি নির্মাণ করেছেন গোলাম হাবিব লিটু। এতে অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, মো. বারী, ম, আ. সালাম, জুলফিকার চঞ্চল, গোলাম মাহমুদ প্রমুখ।

বিষয়:১৯৭১ ২৬ মার্চ চ্যানেল আই জুলফিকার চঞ্চল প্রাণ রায় মুক্তিযুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…