চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২২
বিনোদন
A A

সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির নাম বাংলাদেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বীর বাঙালি অর্জন করেছে যে দেশের স্বাধীনতা। মহান সেই স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে গেল বছর। রাত পোহালেই মহান স্বাধীনতার ৫১ বছর।

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পুরো মার্চ মাস জুড়েই বিশেষ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ (শনিবার) থাকছে দিনভর বিশেষ অনুষ্ঠান।

এদিন সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘রং তুলিতে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি বরাবরই উপস্থাপনা করেন আফজাল হোসেন। প্রতিবারের মতো এবারও দেশের গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা।

খ্যাতিমান শিল্পীদের মুক্তিযুদ্ধের চিত্রাংকনসহ অনুষ্ঠানে থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণ পর্ব। অনুষ্ঠানটি  প্রচার হবে ঐক্য.কম.বিডি’র সৌজন্যে।

এছাড়া ওদিন সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে দেশের গানের অনুষ্ঠান ‘গান দিয়ে শুরু’। সকাল ৯টা ৪৫ মিনিটে থাকবে তৃতীয় মাত্রার বিশেষ পর্ব। দুপুর সাড়ে ১২টায় থাকবে ‘তারকা কথন’ এর বিশেষ পর্ব।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্লো এন্ড লাভলী নিবেদিত বিশেষ সিনেমা ‘৭১ এর নিশান’ দেখানো হবে এদিন ৩টা ৫ মিনিটে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনায় তাহের শিপন।

Reneta

রাত ৮টায় দেখানো হবে বিশেষ নাটক ‘মুক্তিযোগ, যার রচনা ও পরিচালনায় হারুনুর রশিদ। ৯টা ৪০ মিনিটে দেখানে হবে হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ পর্ব। অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় শাইখ সিরাজ। রাত সাড়ে ১১টায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ইকোসাইড-১৯৭১’, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় মুকিত মজুমদার বাবু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনআবৃত্তিকবিতাবাংলাদেশরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসিনেমাস্বাধীনতা দিবসস্মৃতিচারণ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬

এখনই থামছে না উয়েফা, ইনফান্তিনোর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

আগস্ট ৩, ২০২৬

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT