চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২৪
শিক্ষা
A A

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ২ দিন ব্যাপী মহান স্বাধীনতা দিবস।

২৬ মার্চ সকালে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন দিয়ে শুরু এবং পরদিন আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয় এই বছরের স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা।

৫৪তম স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বাধীনতার সত্যিকারের মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরলসভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তরুন প্রজন্মকে দেশপ্রেম রেখে দেশের প্রান্তিক মানুষের জন্য কাজ করতে হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ নেতা কর্মীদের আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুটেক্সের রেজিস্ট্রার কাবেরী মজুমদার, স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক ড. রিয়াজুল ইসলাম এবং শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির সদস্যরা।

Reneta

আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন, বুটেক্স ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপু এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম মিরানসহ অন্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়স্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT