চট্টগ্রামের রাউজানে পচনশীল বর্জ্য প্রক্রিয়াজাত করে আয়বর্ধক প্রকল্প চালু করা হয়েছে। ‘ব্ল্যাক সোলজার ফ্লাই’ প্রকল্পের মাধ্যমে ময়লা-আবর্জনা থেকে তৈরি হচ্ছে জৈবসার, হাঁস-মুরগি ও মাছের খাবার। পরিবেশবান্ধব পৌরসভা গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পৌর মেয়র। পরিবেশ সুরক্ষায় এমন প্রচেষ্টাকে সময়োপযোগী বলেছেন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।








