চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যাপক সারাহ গিলবার্টের ইনসেপ্টা পরিদর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, স্বাস্থ্য
A A

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা প্রকল্পের প্রধান এবং বিশ্বখ্যাত ভ্যাকসিন বিজ্ঞানী অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তেজগাঁওস্থ প্রধান অফিস পরিদর্শন করেছেন।

সোমবার সকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির এবং ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এরপর ইনসেপ্টার সভাকক্ষে অধ্যাপক গিলবার্ট-এর সাথে বাংলাদেশে ভ্যাকসিন তৈরির ভবিষ্যৎ ও চ্যালেঞ্জ, সাধারণ মানুষের কাছে ভ্যাকসিনের সহজলভ্যতা, ভ্যাকসিন উৎপাদনের সার্বিক সক্ষমতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। ভ্যাকসিন উৎপাদনে আধুনিক প্রযুক্তির বিভিন্ন দিক এবং কীভাবে আধুনিক প্রযুক্তিগুলো ইনসেপ্টা আয়ত্ব করতে পারে সে ব্যাপারে সভায় দিকনির্দেশনা দেয়া হয়।

ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির ভ্যাকসিন ডেভেলপমেন্টের জন্য ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের বিষয়ে অনুরোধ করেন এবং প্রফেসর গিলবার্ট এতে সহমত প্রকাশ করেন। এর ফলে ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন ডেভেলপমেন্টে উচ্চতর প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে। ইনসেপ্টায় কর্মরত বিজ্ঞানীরা ইতিমধ্যে লন্ডনের ইমপেরিয়াল কলেজ থেকে মলিকুলার বায়োলজিতে প্রশিক্ষণ পেয়েছেন।

অধ্যাপক ডেম সারাহ গিলবার্ট-এর সাথে সভায় আরও অংশ নেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাসনীন মুক্তাদির, চিফ অপারেটিং অফিসার মাহবুবুল করিম, এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার ই এইচ আরেফিন আহমেদসহ অন্যান্যরা।

ডেম সারাহ গিলবার্ট, অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউট এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিনের ভ্যাকসিন বিজ্ঞানের অধ্যাপক। তিনি কোভিড-১৯ এর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন উদ্ভাবনে যুক্ত বিজ্ঞানী দলের অন্যতম একজন। ২০২১ সালে অধ্যাপক গিলবার্ট অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরিতে তার অবদানের জন্য অ্যালবার্ট পদক এবং রাজকীয় সম্মান ডেমহুড এ ভূষিত হয়েছেন।

Reneta

নতুন টিকা উদ্ভাবন ও উৎকর্ষে তিনি ২৫ বছরের বেশি সময় ধরে কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্ট্রাজেনেকাইনসেপ্টাভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলায় সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালীতে ফি আদায়ে ইরানকে উপসাগরীয় দেশগুলোর সমর্থন

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

ভুয়া পরিচয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদরদপ্তর

জুলাই ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

যবিপ্রবির তাপসী রাবেয়া হলে ডাইনিংয়ের খাবার নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT