ক্ষমতার নামে গাজীপুর সিটি করপোরেশনে মানুষের উন্নয়ন নিয়ে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুন। অভিষেক সমাবেশে, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের যাত্রায় উন্নত ও সমৃদ্ধ গাজীপুর উপহার দেওয়ার প্রত্যয় জানান দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র।







