চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মেলার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
শিক্ষা
A A

যুক্তরাষ্ট্র দূতাবাসের এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে আয়োজিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মেলার উদ্বোধন করেছেন চার্জ ডি’অ্যাফেয়ার্স নেথান ফ্লক।

এর আগে চট্টগ্রামেও শিক্ষার্থী এই মেলা অনুষ্ঠিত হয়, যা ছিল ঢাকার বাইরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে বড় আয়োজন। ৩১টি কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে আয়োজিত, এসব শিক্ষামেলায় মেলায় মোট অংশ নেন ৮ হাজারের বেশি শিক্ষার্থী।

উদ্বোধনী বক্তব্যে চার্জ ডি’অ্যাফেয়ার্স নেথান ফ্লক যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান শিক্ষার্থী, গবেষক, স্কলার ও শিক্ষাবিদ বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। প্রতি বছর এদেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগ্রহ বাড়ছে। যার ফলে বর্তমানে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো শীর্ষ ২০ দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম । এ বিষয়েও আলোকপাত করেন তিনি।

মেলায় সম্ভাব্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্কুল কাউন্সেলররা বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কর্মকর্তাদের সাথে মুখোমুখি আলাপের সুযোগ পান।

যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা মেলায় অংশগ্রহণ করেছিলেন: ক্যানেসিয়াস বিশ্ববিদ্যালয়, ক্যাসকাডিয়া কলেজ, ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়, এম্পোরিয়া স্টেট বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়-  পাড়ডু বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ানাপলিস, আইওয়া স্টেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, লুইসিয়ানা টেক বিশ্ববিদ্যালয়, মার্সি বিশ্ববিদ্যালয়, নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়, নোভা সাউথইস্টার্ন বিশ্ববিদ্যালয়, ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়, প্যাসিফিক ওকস কলেজ, সিয়াটেল সেন্ট্রাল কমিউনিটি কলেজ, আলব্যানির স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, বাফেলোর স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক, শিকাগো স্কুল অফ প্রফেশনাল সাইকোলজি, ট্রাইন বিশ্ববিদ্যালয়, ট্রয় বিশ্ববিদ্যালয়, সিনসিনাটি বিশ্ববিদ্যালয়, বোল্ডারে কলোরাডো বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়-লোয়েল, মিশিগান ফ্লিন্ট বিশ্ববিদ্যালয়, মিসৌরি বিশ্ববিদ্যালয়-কলাম্বিয়া, হ্যাভন বিশ্ববিদ্যালয়, ওরিগন বিশ্ববিদ্যালয়, ইউটাহ বিশ্ববিদ্যালয়, উইসকনসিন বিশ্ববিদ্যালয়-মিলওয়াকি, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়, ইয়ংস্টাউন স্টেট বিশ্ববিদ্যালয় এবং ওয়েইন স্টেট বিশ্ববিদ্যালয়।

এছাড়াও দর্শনার্থীরা যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং এডুকেশন ইউএসএ উপদেষ্টাদের পরিচালনায় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়া জানতে সেশনে অংশগ্রহণ করেন।

Reneta

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ২০০টিরও বেশি দেশের ৯৪৮, ৫১৯ জনের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা ৪, হাজারে  বেশি স্বীকৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আমেরিকানদের সাথে নিরবিচ্ছিন্ন সংযোগ স্থাপন করে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ জীবন বদলে দেয়। যুক্তরাষ্ট্র দূতাবাস এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক আমেরিকান শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে নিয়ে আসতে পেরে গর্বিত।

এডুকেশন ইউএসএ হলো যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেটের বৈশ্বিক নেটওয়ার্ক। এর আওতায় ১৭৮টি দেশে ৪২৫টিরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী পরামর্শ কেন্দ্র রয়েছে।এডুকেশন ইউএসএ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিয়ে বিনামূল্যে তথ্য প্রদান করে। যার মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষার প্রচার করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT