চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএমএমইউতে ‘স্পোর্টস মেডিসিন ক্লিনিক’র উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
বাংলাদেশ, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন-এর যৌথ আয়োজনে একটি বিশেষায়িত স্পোর্টস মেডিসিন ক্লিনিকের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল (এমপি)।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, স্পোর্টস মেডিসিন ক্লিনিক উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। এটি ক্রীড়াঙ্গনের জন্য এক অনন্য মাইলফলক। এর মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের সকল ফেডারেশনকে একই ছাতার নিচে নিয়ে এসে ক্রীড়াবিদদের চিকিৎসা সহায়তার জন্য বিএসএমএমইউ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ক্লিনিক এর কার্যক্রম ব্যাপ্তি বৃদ্ধি করতে বরাবরের মতো মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব প্রকার সহযোগিতা করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ খুব শিগগিরই ডোপ টেস্টের ব্যবস্থা করবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের এ (২০১৯-২০২৩) মেয়াদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে মাননীয় প্রধানমন্ত্রী ৫০ কোটি টাকার সীডমানি প্রদান করেন। আমরা এ ফাউন্ডেশন থেকে প্রথমবার ক্রীড়া সম্মানী ভাতা চালু করেছি। এবছর থেকে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি। অসচ্ছল ও দুস্থ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের চিকিৎসা সহায়তা প্রদান অব্যাহত আছে।

বাংলাদেশে প্রথমবারের মতো শুধুমাত্র ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সার্বিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বিশেষায়িত এই স্পোর্টস মেডিসিন ক্লিনিক প্রতি শনিবার বিএসএমএমইউ-এর কাছে বি-ব্লকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হবে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদিত সকল স্পোর্টস ফেডারেশন এবং ক্রীড়া সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে রোগী রেফারাল কার্ড পৌঁছে দেয়া হয়েছে। ফেডারেশনগুলো তার অধীনস্থ খেলোয়াড়দের সেই কার্ড দিয়ে উক্ত ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠাতে পারবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিনের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালেক এবং মহাসচিব ডা. আলী ইমরান জানান, বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়বৃন্দ ভালো চিকিৎসার সুযোগ পেলেও তৃণমূল থেকে শুরু করে অন্যান্য পর্যায়ের ক্রীড়াবিদরা প্রায়ই সঠিক চিকিৎসার দিক নির্দেশনা পায় না। আবার অনেক খেলোয়াড় দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যায়। এসব সংকট দূর করা এবং সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সকল পর্যায়ের খেলোয়াড় এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সুচিকিৎসা প্রদান করা এই ক্লিনিকের উদ্দেশ্য।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজবাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস মেডিসিনস্পোর্টস মেডিসিন ক্লিনিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT