চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব খাদ্য কৃষি সংস্থার দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২৫, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ চালু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এফএও সদর দপ্তরের ডি-ভবনের দ্বিতীয় তলায় কক্ষটির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, তার দেশ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরের ভেতরে এক খণ্ড বাংলাদেশ পেয়েছে। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা এবং বাংলাদেশের কৃষি খাতে ‘সবুজ বিপ্লবের’ সূচনা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ কক্ষটি প্রতিষ্ঠা করা হয়েছে জানান প্রধানমন্ত্রী।

সোমবার ২৪ জুলাই ইতালির রাজধানী রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ এর উদ্বোধন করা হয়। সেসময় ছিলেন এফএও’র মহাপরিচালক কু ডংইয়্যু। কক্ষটি প্রতিষ্ঠার ক্ষেত্রে এফএও মহাপরিচালকের আন্তরিক সহযোগিতার জন্য তিনি ও তার দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা।

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব মানুষকে ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্ত করা তার জীবনের উদ্দেশ্য। বাংলাদেশ এরইমধ্যে এ লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তার দেশ এফএও সদর দপ্তরে বাংলাদেশের একটি ছোট অংশ পেয়ে আনন্দিত।

পুরো বিষয়টি সম্ভব করায় তিনি মহাপরিচালক ও তার দলের প্রতি সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আন্তর্জাতিক প্রতিনিধিদের বাংলাদেশ-বঙ্গবন্ধু শখ মুজিব কক্ষে প্রদর্শিত বাংলাদেশের অর্জনগুলো দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আশা করি খাদ্য নিরাপত্তা ও টেকসই অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে সারা বিশ্ব বাংলাদেশের উদাহরণ থেকে অনুপ্রেরণা নেবে।

Reneta

‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব’ কক্ষটিতে বিভিন্ন বিষয়ের সঙ্গে ২০২০-২০২১ সালে ‘মুজিববর্ষ’ উদযাপনের সময় গিনেস বুকে রেকর্ড করা ধানক্ষেতে চিত্রিত ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ শিল্প কর্মটির একটি ছবি প্রদর্শন করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উদ্বোধনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT